শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রেমের শুরু কিভাবে, জানালেন ক্যাটরিনা
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২২, ১:৫৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রেমের শুরু কিভাবে, জানালেন ক্যাটরিনা

অনলাইন ডেস্ক

বলিউডের বর্তমান সময়ের অন্যতম আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। হঠাৎ করেই গত ডিসেম্বরে বিয়ে করে সবাইকে চমকে দেন এই জুটি। বিয়ের আগে ভিকি কৌশলের সঙ্গে তার প্রেমের বিষয়টি গোপনই রেখেছিলেন ক্যাটরিনা।

সম্প্রতি জনপ্রিয় টক শো ‘কফি উইথ করন’-এ প্রথমবারের মতো তাদের প্রেম নিয়ে কথা বলেছেন তিনি। ভিকির প্রেমে পড়ার কারণও জানিয়েছেন এই অভিনেত্রী।

ক্যাটরিনা বলেন, ‘ভিকির সম্পর্কে আমি বেশি কিছু জানতামও না। তার নাম শুনেছিলাম। তার সঙ্গে কখনো যোগাযোগ হয়নি। কিন্তু তারপর যখন দেখা হলো, আমার মন জয় করে নিলো।’

ভিকির প্রতি দুর্বলতার কথা প্রথম নির্মাতা জয়া আখতারের কাছে জানিয়েছিলেন ক্যাটরিনা। কারণ তার পার্টিতেই দু’জনের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। ক্যাটরিনার দাবি, ভিকির সঙ্গে তার সম্পর্কের বিষয়টি অপ্রত্যাশিত ছিল। হঠাৎ করেই হয়েছে। তার ভাষায়, ‘এটি সম্পূর্ণই ভাগ্যের লিখন। এমনটাই মনে করি। এক সময় কাকতালীয় অনেক কিছু ঘটেছে। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল।’

কিছুদিন আগেই ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভিকি কৌশল। সেই সময় ক্যাটরিনাকে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হয়। জবাবে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমাখ্যাত এই তারকা জানান, তিনি কখনো ভাবেননি ক্যাটরিনার সঙ্গে তার বিয়ে হবে। এই অভিনেত্রীর মতো একজন জীবনসঙ্গী পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »