রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি বন্ধে আইন হচ্ছে
প্রকাশ: ৭ জানুয়ারি, ২০২৩, ২:৪৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি বন্ধে আইন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রি বন্ধের বিষয়ে আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় এ ব্যাপারে সম্মতি দিয়েছে এবং সামনে সংসদে পাস হবে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। একইসঙ্গে অবৈধ ফার্মেসিগুলো বন্ধ করে দেওয়া হবে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৬ জানুয়ারি) সাভারের হেমায়েতপুরে লাজ ফার্মার ৫০ বছরপূ‌র্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ না দিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় এ ব্যাপারে সম্মতি দিয়েছে। সামনে সংসদে পাস হবে আশা করি। একই সঙ্গে অবৈধ ফার্মেসিগুলো বন্ধ করে দেওয়া হবে। উন্নত দেশে ফার্মেসি একই রকম হলেও আমাদের এখানে ফার্মেসির পাশাপাশি অন্যান্য পণ্যও চলে। তাই লাজ ফার্মার মতো মডেল ফার্মেসি ও মান নিয়ন্ত্রণ করতে পারে, এমন ফার্মেসি ছাড়া সবগুলো বন্ধ করে দেওয়া হবে। ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের এত ফার্মেসি থাকার দরকার নেই।’

দেশে লক্ষাধিক অবৈধ ফার্মেসি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে যত ফার্মেসি রয়েছে,পৃথিবীর আর কোনো দেশে নেই। ইন্দোনেশিয়ার মতো দেশে দুই কিলোমিটার পাড়ি দিয়ে ওষুধ আনতে হয়, আর আমাদের এখানে হাতের কাছেই মেলে। এক সময় কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওষুধ আনতে হতো, এখন হাত বাড়ালেই ফার্মেসি। দেশে নিবন্ধিত ফার্মেসির সংখ্যা দেড় লাখের মতো। আর নিবন্ধেনের বাইরে লক্ষাধিকের মতো ফার্মেসি রয়েছে। আগে আইনের দুর্বলতার কারণে ব্যবস্থা নিতে পারিনি। নতুন আইন হলে ব্যবস্থা নেওয়া সহজ হবে।’

DG2

অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাথাব্যাথাসহ যেকোনো কিছু হলে সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক নিতে পারছে মানুষ। এক্ষেত্রে ফার্মেসিগুলো কোনো নিয়ম মানছে না। এতে করে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারাচ্ছে। এমনকি আইসিইউতে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, সেটিও কাজে আসছে না। বিশ্বব্যাপী ভবিষ্যতে এটি মহামারি রূপ নেওয়ার শঙ্কা রয়েছে।

এ সময় লাজ ফার্মার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. লুৎফর রহমান বলেন, লাজফার্মা লিমিটেড একটি প্রতিষ্ঠিত এবং সর্বাধিক বিশ্বস্ত খুচরা ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান, যারা মানসম্মত ওষুধ বিক্রি করে। আমাদের মূল লক্ষ্য সেবা, ব্যবসা নয়। আমরাই দেশের প্রথম সার্টিফাইড মডেল ফার্মেসি যারা নির্ধারিত তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করে।

লাজ ফার্মার চেয়ারম্যান সৈয়দা মাহফুজা বলেন, ‘আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। লাজ ফার্মার কর্মীদের মনে রাখতে হবে কোনো ধরনের অনৈতিক পন্থা অবলম্বন করা যাবে না। প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে হবে। প্রতিটি ঘরে ঘরে লাজ ফার্মার সেবা পৌঁছে দিতে হবে। কারও বিরুদ্ধে যেন কোনো অনিয়মের অভিযোগ না আসে, সেজন্য সতর্ক থাকতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক যাদুশিল্পী জুয়েল আইচ, সাংবাদিক ও কলামিস্ট আবেদ খান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার মো. রফিকউজ্জামান, ইব্রাহিম কার্ডিয়াক ও রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী অধ‌্যাপক ডা. এম এ রশিদ প্রমুখ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »