ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্
প্রকাশ: ৭ নভেম্বর, ২০১৯, ১:০২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্

প্রতিনিধি, ফরিদপুর :

ফরিদপুরে পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুজনের যু হয়েছে। জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের এমপিডাঙ্গী ও ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন সাইদুল শিকদার (২৩) ও লুৎফর মোল্লা (৪৭)। সাইদুল সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর ইউনিয়নের অনাদীপুর গ্রামের আবুল সিকদারের ছেলে। আর লুৎফর ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রামের সোনা মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার চরভদ্রাসনের এমপিডাঙ্গী সড়কে পল্লী বিদ্যুতের উদ্যোগে বিদ্যুতের পুরোনো স্টিলের খাম্বা সরিয়ে সিমেন্টের খাম্বা স্থাপনের কাজ চলছিল। বেলা দুইটার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের সঙ্গে স্টিলের খাম্বা সরাতে গিয়ে ১১ হাজার ভোল্ট লাইনের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সাইদুল শিকদার।

সাইদুলের সহকর্মী আশীকুর ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন সাইদুল। পরে তাঁকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালাম আজাদ মৃত ঘোষণা করেন।

সাইদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চরভদ্রাসন পল্লী বিদ্যুতের দায়িত্বরত কর্মকর্তা সুভাষ চন্দ্র বসু।

এদিকে গতকাল সকাল নয়টার দিকে কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে লুৎফর মোল্লা নামের একজনের মৃত্যু হয়েছে। তাঁর পরিবার জানায়, সকালে বাড়িতে বিদ্যুৎ লাইনের মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন লুৎফর। পরে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন বলেন, লুৎফর ডেকোরেশনের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তবে তিন বছর আগে একটি মাদক মামলায় তাঁর সাজা হয়। সাজা খেটে গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন তিনি। এর মাত্র কয়েক ঘণ্টা পরেই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারান লুৎফর।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »