মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘ফাইটার’ দিয়ে ইলিশ শিকার, অসহায় প্রশাসন
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২২, ২:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘ফাইটার’ দিয়ে ইলিশ শিকার, অসহায় প্রশাসন

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে এবার দ্রুতগতির ‘ফাইটার’ দিয়ে ইলিশ শিকার করছেন জেলেরা। উপজেলা মৎস্য দপ্তর, নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়েও বন্ধ করতে পারছেন না ইলিশ নিধন। এতে জেলেদের কাছে অসহায় হয়ে পড়েছে প্রশাসন।

জেল-জরিমানার পরেও শত শত জেলে উপজেলার আড়িয়ালখাঁ ও জয়ন্তী নদীতে ইলিশ শিকার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দ্রুতগতির ‘ফাইটার’ দিয়ে চলাচল করায় বেশিরভাগ সময় জেলেদের ধরতে পারছে প্রশাসন।

জানা গেছে, মুলাদী উপজেলার ভেদুরিয়া, আবুপুর, সফিপুর, নন্দীরবাজার, চরবাটামারা, আলীমাবাদসহ প্রায় ২০টি স্থানে বেশি ইলিশ পাওয়া যায়। জেলেদের এসব এলাকায় প্রতিদিন কয়েক শত জেলে মাছ শিকার করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশ ট্রলার নিয়ে জেলেদের নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু জেলেরা তাদের ছোট নৌকাগুলোতে শক্তিশালী ইঞ্জিন বসিয়ে ‘ফাইটারে’ রূপান্তর করেছেন। এগুলো ট্রলার কিংবা স্পিড বোর্ডের চেয়েও দ্রুতগামী। তাই এসব জেলেদের সহজে আটক করা সম্ভব হচ্ছে না।

চরকালেখান ইউনিয়নের মৃধারহাট এলাকার বাসিন্দা মো. আলী হোসেন বলেন, আবুপুর ও ভেদুরিয়া স্থানটি জয়ন্তী ও মেঘনা নদীর মোহনা। এই স্থানে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায়। তাই অবৈধ ‘ফাইটার’ ব্যবহার করে জেলেরা এখানেই বেশি ইলিশ শিকার করছেন। জয়ন্তী ও মেঘনা নদীর মোহনায় ইলিশ শিকার বন্ধ করতে পারলেই বিপুল পরিমাণ ইলিশ রক্ষা হবে।

উপজেলা মৎস্য দপ্তর জানায়,উপজেলার জয়ন্তী ও আড়িয়ালখাঁ নদীতে অভিযান চালিয়ে ২২ জন জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৮জনকে ১ বছর করে কারাদণ্ড এবং ৪ জনকে জরিমানা করা হয়েছে। এর পরেও জেলেরা নদীতে ইলিশ শিকারে নামছেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন বলেন, মা ইলিশ রক্ষায় উপজেলায় জয়ন্তী নদীতে ৩টি এবং আড়িয়ালখাঁ নদীতে ২টি দল অভিযান চালিয়ে যাচ্ছে। এর মধ্যে ২টি স্পিডবোট রয়েছে। জেলেদের ‘ফাইটার’ নিয়ন্ত্রণ করতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »