শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেরির পন্টুন থেকে নদীতে পড়ে গিয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা নিখোঁজ
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফেরির পন্টুন থেকে নদীতে পড়ে গিয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক ।। পিরোজপুরে ফেরির পন্টুন থেকে কঁচা নদীতে পড়ে গিয়ে আবদুল্লাহ বিন কাফী (৪২) নামের এক শুল্ক গোয়েন্দা কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া ফেরিঘাটের কুমিরমারা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। আবদুল্লাহ বিন কাফী শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সাতক্ষীরার সহকারী রাজস্ব কর্মকর্তা। তাঁর বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা গ্রামে। থানা–পুলিশ ও কাফীর গাড়িচালক মো. ইব্রাহিম বলেন, বৃহস্পতিবার বিকেলে আবদুল্লাহ বিন কাফী সাতক্ষীরা থেকে ব্যক্তিগত গাড়িতে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দেওলা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। রাত সাড়ে আটটার দিকে পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া ফেরিতে ব্যক্তিগত গাড়িটি ওঠার পর চালক ইব্রাহিম শৌচাগারে যান। এ সময় আবদুল্লাহ বিন কাফী গাড়ি থেকে নেমে ফেরির পন্টুনে যান। এরপর মুঠোফোনে কথা বলতে বলতে পন্টুনের কিনারায় গিয়ে তিনি কঁচা নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধারের চেষ্টা করছেন।
উদ্ধারকাজে অংশ নেওয়া পিরোজপুর ফায়ার সার্ভিসের প্রধান রফিকুল ইসলাম রাত সাড়ে ১০টায় বলেন, তাঁরা উদ্ধারকাজ শেষ করেছেন। তবে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরির জন্য যোগাযোগ করা হয়েছে। ডুবুরি দল আসার পর উদ্ধারকাজ পুরোদমে শুরু করা হবে।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান সাংবাদিকদের বলেন, নিখোঁজ কর্মকর্তাকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »