বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ফের বিয়ে করতে যাচ্ছেন সামান্থা!
প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২২, ১:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফের বিয়ে করতে যাচ্ছেন সামান্থা!

স্পোর্টস ডেস্ক

বেশ কিছু দিন ধরে গণমাধ্যমকর্মীদের সামনে আসছিলেন না সামান্থা রুথ প্রভু। সোশ্যাল মিডিয়ায়ও ছিলেন নিষ্ক্রিয়। সিনেমার শুটিংও স্থগিত রেখেছেন।

এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমগুলো খবর বের হয়, গুরুতর অসুস্থ আন্তাভা গার্ল। চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন নাগা চৈতন্যের সাবেক স্ত্রী।

কিন্তু সে খবর একদিন পার না হতেই জানা গেল, ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সামান্থা। এক আধ্যাত্মিক গুরুর পরামর্শ মেনেই আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ ভারতীয় এ নায়িকা।

তবে অভিনেত্রীর পক্ষ থেকে বিষয়টির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। কোনো প্রতিক্রিয়া জানাননি এ প্যান ইন্ডিয়ান তারকা।

সাত বছর প্রেমকে পরিণয় দিতে দক্ষিণী মেগাস্টার নাগার্জুনার ছেলে নাগা চৈতন্যর সঙ্গে মালাবদল করেছিলেন সামান্থা। ২০১৭ সালের ৭ অক্টোবর বিয়ে হয় তাদের। কিন্তু সে সংসার চার বছরও টেকেনি। ২০২১ সালের ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দেন দুজন। এর পর থেকেই একাকী সময় পার করছেন সামান্থা।

বলিউড লাইফের খবর, সামান্থার জীবনে বেশ প্রভাব ফেলেন সাধগুরু জগদীশ বাসুদেব। তাকে গুরু মেনেই সব সিদ্ধান্ত নেন এ নায়িকা। একাকিত্বের ভারে সম্প্রতি মানসিক অবসাদে ভুগছেন সামান্থা। হয়েছে তার চর্মরোগও। সব মিলিয়ে শারীরিক ও মানসিক অবস্থা ভালো যাচ্ছে না ‘মেরসাল’খ্যাত অভিনেত্রীর। সেসব সমস্যা থেকে রেহাই পেতে সামান্থাকে বিয়ে করার পরামর্শ দিয়েছেন তার আধ্যাত্মিক গুরু বাসুদেব। সামান্থাও নাকি তাতে সম্মতি জানিয়েছেন।

সামান্থাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায়। সেখানে আল্লু অর্জুনের সঙ্গে ‘উ ন্তভা’ গানে নেচে সবাইকে তাক লাগিয়েছেন এই অভিনেত্রী। মাত্র তিন মিনিটের গানের জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন এ তেলেগু অভিনেত্রী।
‘যশোদা’ আর ‘শকুন্তলম’ দুটি সিনেমার কাজ চলছে তার। যশোধায় একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা যাবে তাকে। শিগগিরই ‘কুশি’সিনেমার শুটিং শুরু করবেন এ অভিনেত্রী।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »