সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেসবুকে পোস্ট করা আলোচিত সেই ছবিগুলো নিয়ে যা বললেন জয়া
প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২৩, ১:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফেসবুকে পোস্ট করা আলোচিত সেই ছবিগুলো নিয়ে যা বললেন জয়া

এ যেন অন্য এক জয়া

এ যেন অন্য এক জয়া
ছবি: সংগৃহীত

কখনো কালো, কখনো গোলাপি, সাদা, হলুদ—বাহারি সব পোশাকে ফেসবুকে ছবি পোস্ট করেন জয়া। ব্যতিক্রম সাজে জয়াকে এর আগে এভাবে দেখা যায়নি। জয়ার সেসব ছবি মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়ে যায়। সেই ছবি নিয়ে শত শত ভক্ত তাঁদের ফেসবুক ও নাটক-সিনেমার গ্রুপগুলোতে শেয়ার করেন। ভক্তদের এমনও মন্তব্য দেখা গেছে, এ যেন ষোড়শী!

অনেকে লিখেছেন, জয়ার ছবিগুলো থেকে চোখ যেন ফেরানো যায় না। ছবিগুলো নিয়ে গণমাধ্যমেও খবরের শিরোনাম হন এই অভিনেত্রী।

১ / ১০
জয়া আহসান। ছবি: সংগৃহীত

জয়া আহসানের পোস্ট করা ছবিগুলো কি শুধুই ফটোশুট, নাকি নতুন কোনো সিনেমার লুক? কেন জয়া প্রতিবারই আলাদা লুকে ছবি পোস্ট করছেন। ছবিতে ওঠে আসা জয়ার পরিবর্তন কি বিশেষ কোনো কারণে? এমন প্রশ্ন ছিল এবার জয়ার কাছে। শুনে সাধারণভাবেই জয়া বলতে থাকেন, ‘না না, এগুলো বিশেষ কারণে নয়। এগুলো সিনেমার লুকও নয়। এটাকে আমি সে রকম কিছু বলব না। একজন শিল্পীর নানা রকম ফটোশুট থাকে। নানা রকমের গেটআপে থাকতে হয়।

জয়া আহসান। ছবি: সংগৃহীত

জয়া আহসান। ছবি: সংগৃহীত

আর্টিস্টের তো আর মেল বা ফিমেল হয় না। যখন যেটা প্রয়োজন, সেভাবে তৈরি হতে হয়। সেই জায়গা থেকেই মাঝেমধ্যে ছবিগুলো পোস্ট করি। হয়তো বলতে পারেন, আমার ভালো লাগে, এসবই। তবে এগুলো একেবারেই সিনেমার কোনো লুক নয়।’

এভাবে জয়াকে আগে দেখেননি দর্শক। ছবি: সংগৃহীত

এভাবে জয়াকে আগে দেখেননি দর্শক। ছবি: সংগৃহীত

প্রথমবার জয়াকে দেখা যাবে হিন্দি সিনেমায়, যার প্রাথমিক নাম ‘কড়ক সিং’। সিনেমায় তাঁর সহশিল্পী হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুভোথু ও বলিউড অভিনেত্রী সানজানা সাংঘি প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

জয়া আহসান। ছবি: সংগৃহীত

জয়া আহসান। ছবি: সংগৃহীত

গত শনিবার শেষ হয়েছে সিনেমাটির শুটিং। এখনো ভারতে ব্যস্ত রয়েছেন। এ মাসেই ঢাকায় ফিরবেন। জয়ার কাছে জানতে চাই বলিউড সিনেমায় তাঁর চরিত্র কী ধরনের। এমন প্রশ্নে শুনেই চুপ হয়ে গেলেন জয়া।

 
জয়া আহসান। ছবি: সংগৃহীত

বললেন, ‘এগুলো এখনোই কিছু বলা যাবে না। শুধু একটুকু বলব, চরিত্রে একটা বাঙালিয়ানা আছে।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »