শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বঙ্গবন্ধুর দুর্লভ ও ঐতিহাসিক ছবি নিয়ে ববি সাংবাদিক সমিতির আলোকচিত্র প্রদর্শনী
প্রকাশ: ২৯ আগস্ট, ২০২২, ৮:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর দুর্লভ ও ঐতিহাসিক ছবি নিয়ে ববি সাংবাদিক সমিতির আলোকচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর দুর্লভ ও ঐতিহাসিক ছবি নিয়ে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর প্রাঙ্গণে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.ছাদেকুল আরেফিন ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। আলোকচিত্র প্রদর্শনীতে ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ, পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ, বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়। চিত্র প্রদর্শনী পরিদর্শন কালে ববি উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, ইতিহাসে বিভিন্ন ঘটনা পরম্পরায় বঙ্গবন্ধু কীভাবে অবদান রেখেছে তার তথ্য-উপাত্ত এখানে চিত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমি সকলকে নিয়ে দেখেছি, এখানে ১৯৪৭ থেকে ১৯৭৫ পর্যন্ত বঙ্গবন্ধু কীভাবে ইতিহাসের বিভিন্ন প্লটে উপস্থাপিত হয়েছে সেগুলোর বর্ণনা রয়েছে। কম কথায় এই ছবিগুলো অনেক কথা বলে।তরুণ প্রজন্ম এ থেকে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নতুনভাবে জানবে। বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এমন আয়োজনকে সাধুবাদ জানাই। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধুই বাংলাদেশ। বঙ্গবন্ধুর জীবন এবং কর্ম তরুণ প্রজন্মের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এই আলোকচিত্র প্রদর্শনী খুবই প্রশংসনীয়। এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে পড়েছে। তরুণরা বঙ্গবন্ধুকে নতুনভাবে জানতে পারছে। এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসেন, শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ খোরশেদ আলম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. আরিফ হোসেন, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, টিএসসির পরিচালক জ্যোতিময় বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান ও সাব্বির আহমেদ সাধারণ সম্পাদক সহ সাংবাদিক সমিতির সকল সদস্য, শিক্ষার্থীসহ অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »