● ●


বছরের পর বছর একসঙ্গে থাকার পরও সঙ্গীকে কখন ও কেন আরও আকর্ষণীয় লাগে?
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ৪:৩২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বছরের পর বছর একসঙ্গে থাকার পরও সঙ্গীকে কখন ও কেন আরও আকর্ষণীয় লাগে?

সম্পর্কের শুরুতে কারও চেহারা, হাসি কিংবা প্রথম দেখার রোমাঞ্চ পেটের ভেতর প্রজাপতির ওড়াউড়ির অনুভূতি তৈরি করে। শরীরের হরমোনের হিসাব–নিকাশই বদলে দেয়। সম্পর্কের ম্যারাথনে সেই অনুভূতি ম্লান হয়ে যায়। তবে বছরের পর বছর একসঙ্গে থাকার পর বদলে যায় ভালো লাগার ধরন। তখন প্রিয় মানুষটির ছোট ছোট অভ্যাস, যত্ন আর কঠিন সময়ে তাঁর আচরণ সত্যিকারের টেকসই আকর্ষণের কারণ হয়ে ওঠে।

.

সম্পর্ক যত পুরোনো হয়, সঙ্গীর ব্যক্তিত্বের নানা দিক তত স্পষ্ট হয়। তাঁর আনন্দ, অভিমান, কাজের প্রতি মনোযোগ কিংবা ছোট্ট কোনো অভ্যাস ভালো লাগতে শুরু করে। তখন শুধু চেহারা নয়, মানুষটির প্রতিও গভীর টান তৈরি হয়।

.

শত ব্যস্ততার মধ্যেও সঙ্গীর জন্য সময় বের করা, পারিবারিক জটিলতা শান্তভাবে সামলানো কিংবা নিজের সমস্যার মধ্যেও সঙ্গীর পাশে থাকা, সঙ্গীকে সরবে–নীরবে যেখানে যেমনটা প্রয়োজন সমর্থন জোগানো—এমন সব আচরণ অপর পক্ষের মনে দীর্ঘস্থায়ী মুগ্ধতা তৈরি করে।

.শক্তিশালী দাম্পত্য সম্পর্কের এই ১২ লক্ষণের কয়টি আপনাদের মধ‍্যে আছে.

দুজনের নিজস্ব ডাকনাম, বিশেষ কোনো গান, বৃহস্পতিবার রাতে একসঙ্গে সময় কাটানো, ঘুরতে যাওয়া, পুরোনো রসিকতা, উপহার দিয়ে উদ্‌যাপন, চমক কিংবা মন খারাপের দিনে পাঠানো একটি বার্তা—এসব ছোট মুহূর্তই সম্পর্ককে আলাদা করে তোলে।

.

প্রতিদিনের পরিচিত রুটিনে সঙ্গীর বিশেষ গুণগুলো কখনো চোখ এড়িয়ে যায়। কিন্তু তাঁকে বন্ধুদের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে, সামাজিক পরিসরে বা পছন্দের কাজে মগ্ন হতে কিংবা নতুন পরিবেশে নিজের মতো করে এগিয়ে যেতে দেখলে সঙ্গীর নতুন নতুন দিক আবিষ্কার করে নতুন করে মুগ্ধ হওয়া, সঙ্গীকে আরও বেশি সম্মান করা—এসবই সম্পর্ককে আকর্ষণীয় করে তোলে।

.দীর্ঘস্থায়ী দাম্পত্য জীবনের মূলমন্ত্র কী? জানালেন ৮৪ বছর ধরে একসঙ্গে থাকা এই দম্পতি.

সঙ্গীর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে পারা, ‘জাজড’ হওয়ার ভয় ছাড়াই কথা বলা কিংবা মতবিরোধ হলেও সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা না থাকা—এসব মানসিক নিরাপত্তার লক্ষণ। এই নিরাপত্তা দুজনের ঘনিষ্ঠতা বাড়ায়। প্রথম প্রেমের মতো অস্থিরতা না থাকলেও আকর্ষণ হয়ে উঠতে পারে আরও গভীর ও অর্থবহ।

সূত্র: গ্ল্যামার

.এই ছোট্ট ৭ অভ্যাসই পারে দাম্পত্য জীবনে সুখ এনে দিতে




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »