শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বদি ঘোষিত কমিটিতে ডজনের বেশি ইয়াবা কারবারি!
প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বদি ঘোষিত কমিটিতে ডজনের বেশি ইয়াবা কারবারি!

স্থান পেয়েছেন বিএনপি-যুবদল-ছাত্রদলের এক ঝাঁক নেতাকর্মী
জসিম উদ্দিন, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ পৌরসভা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে ডজনের বেশি ইয়াবা কারবারি, তালিকাভুক্ত হুন্ডি কারবারি এবং বিএনপি-যুবদল-ছাত্রদলের এক ঝাঁক নেতাকর্মী স্থান পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। ৮ সেপ্টেম্বর টেকনাফ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বদি (সাবেক এমপি) ও সাধারণ সম্পাদক আলম বাহাদুর ৬৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেন। যদিও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের নেতারা বলছেন, বদির বিতর্কিত কমিটি এখনো অনুমোদন পায়নি।

১৯ জুলাই পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন হয়। গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ এনে সম্মেলন বয়কট করেন উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী। এর পরই তড়িঘড়ি করে ৮ সেপ্টেম্বর এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

জানা যায়, কমিটিতে স্থান পাওয়া বদির ভাই আব্দুস শুকুর, কাউন্সিলর রেজাউল করিম মানিক, আব্দুল আমিন ও জাহাঙ্গীরের বিরুদ্ধে ইয়াবার মামলা আছে। এদের মধ্যে আব্দুল আমিন ও আব্দুস শুকুর আত্মস্বীকৃত মাদক কারবারি। এ ছাড়াও মো. ফারুক, কাউন্সিলর মনিরুজ্জামান, উসমান, আব্দুস সামাদ ওরফে লালু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত হুন্ডি কারবারি। আর কাউন্সিলর মনিরুজ্জামান দুদকের মামলার আসামি।

এ ছাড়াও নূর হোসেন, আব্দুল্লাহ আল মামুন, নুরুল আলম, সাবেক কাউন্সিলর ফরিদ ও কাউন্সিলর মনিরুজ্জামান বিএনপির নেতাকর্মী। তারা বিএনপির বিভিন্ন কমিটির সদস্য ছিলেন। কমিটিতে স্থান পাওয়া আবুল কালাম ছাত্রসমাজের সাবেক নেতা। তারা আওয়ামী লীগের ন্যূনতম প্রাথমিক সদস্যপদ নেওয়া ছাড়াই সরাসরি পৌর কমিটিতে স্থান পেয়েছেন। অভিযোগ আছে, প্রত্যেকেই সাবেক এমপি বদির ঘনিষ্ঠজন। এ কারণেই তাদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

এদিকে কমিটি ঘোষণার পরপরই আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। টেকনাফ আওয়ামী লীগের নেতাদের অভিযোগ, আবদুর রহমান বদি তার ঘনিষ্ঠ ও মাদক কারবারিদের আওয়ামী লীগ নেতা বানানোর নতুন মিশনে নেমেছেন।

এ বিষয়ে জানতে আবদুর রহমান বদির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। কথা বলতে রাজি হননি পৌর কমিটির দায়িত্বশীল নেতারাও। তবে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জাহেদ হোসেন বলেন, টেকনাফ পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলেও সেটি এখনো অনুমোদন পায়নি।

গঠনতন্ত্রবহির্ভূত বিতর্কিত সম্মেলন ও মাদক কারবারি নিয়ে কমিটি গঠন করায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর।

বিষয়টি সম্পর্কে জানতে জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট ফরিদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »