মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বন্যপ্রাণী সংরক্ষণ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১, ৫:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বন্যপ্রাণী সংরক্ষণ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

মোঃ জহিরুল ইসলাম,কুয়কাটাঃ- পটুয়াখালী জেলার উপকূলীয় বন বিভাগের আয়োজনে আজ (শুক্রবার ১০/০৯/২০২১ইং) সকাল ১০ টায় ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের মিলনায়তনে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অবহিত করণসহ সামুদ্রিক জীববৈচিত্র্য ডলফিন, তিমি,কচ্ছপ,কুমির, শুশুক ইত্যাদি রক্ষার্থে জনসচেতনতা মূলক সভার আয়োজন করা হয়।

সভার সভাপতিত্ত করেন,মোঃ তরিকুল ইসলাম,সহকারী বন সংরক্ষক উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী। সভায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তায় করনিয় প্রামাণ্যচিত্র তুলে ধরেন অসিম মল্লিক,বন্যপ্রাণী পরির্দশক ঢাকা, তিনি বলেন বন্যপ্রাণী প্রকৃতির আধার রক্ষার দায়িত্ব আপনার আমার সবার। বন্যপ্রাণী শিকার, ধরা,মারা,ক্রয়-বিক্রয়,পাচার,দখলে রাখা বা খাওয়া দন্ডনীয় অপরাধ। সংবিধানের ১৮ক’ ধারা অনুযায়ী- ”রাষ্ট্রের বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পাদ জীববৈচিত্র্য, জলাভূমি,বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন”। “বন্যপ্রানী ( সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২১অনুযায়ী” বন্যপ্রাণী শিকার,ধরা,মারা,ক্রয়বিক্রয়, পাচার দখলে রাখা বা খাওয়া দন্ডনীয় শাস্তি বা দন্ড সর্বোচ্চ ১ (এক) বৎসর পর্যন্ত কারাদণ্ড অথকা সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ড।
বাঘ বা হাতি হত্যায় সর্বোচ্চ ১২ (বার) বৎসর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ১৫ (পনের) লক্ষ টাকা পর্যন্ত অর্থদন্ড। চিতাবাঘ,লাম চিতা,উল্লুক,সাম্বার হরিণ, কুমির, ঘড়িয়াল,তিমি বা ডলফিন হত্যা করলে সর্বোউচ্চ ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত কারাদণ্ড অথবা ৫ (পাঁচ) লক্ষ টাকা জরিমানা বা উভয় দন্ড। দেশিয় পাখি বা পরিযায়ী পাখি শিকার, হত্যা,আটক,ক্রয়-বিক্রয় বা পরিবহন সর্বোচ্চ ২ (দুই) বৎসর পর্যন্ত কারাদণ্ড অথবা ২ (দুই) লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দন্ড।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাহীনা পারভীন সীমা,মহিলা ভাইস চেয়ারম্যান কলাপাড়া উপজেলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার উদ্দিন মোল্লা, চেয়ারম্যান ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদ, অসিম মল্লিক,বন্যপ্রাণী পরির্দশক ঢাকা, রুমান ইমতিয়াজ তুষার, সভাপতি ডলফিন রক্ষা কমিটি কুয়াকাটা,সাগরিকা সৃতি,গবেষক ইকোফিস -২।

এ সময় ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আনসার উদ্দিন মোল্লা বলেন বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তায় সব ধরনের জলজ স্তান্যপায়ী প্রাণী তিমি,ডলফিন, হাঙ্গর,শাপলাপাতা মাছ ধরা থেকে বিরত থাকতে হবে এবং এদের রক্ষায় আমাদের জেলেদের সচেতন করতে হবে।
সাগরিকা সৃতি,গবেষক ইকোফিস -২,তিনি বলেন সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় আমাদের স্থানীয় ভাবে আরো বেশি সচেতন হতে হবে সমুদ্রে প্লাস্টিক ও পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে নয়তো পরিবেশের বির্পযায় ঘটবে।

প্রধান অতিথি শাহীনা পারভীন সীমা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবার পরিবেশ বান্ধব হতে হবে এবং পারিবারিক ও শিক্ষা প্রতিষ্ঠানে বন্যপ্রণী রক্ষায় ছোট বড়ো সবাইকে সচেতন করতে হবে সেই সাথে এদের ধরা,মারা,ক্রয়বিক্রয় থেকে বিরতি থাকতে হবে। বন্যপ্রাণী ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় কাজ করতে সরকারি বেসরকারী সকল সংগঠন গুলোর প্রতি আহবান জানান তিনি ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বায়েজিদ বোস্তামী,জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন ভবন আগারগাঁও ঢাকা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »