শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ববি’র ক্যান্টিনের খাবার: দিন দিন অবনতি 
প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২২, ১:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ববি’র ক্যান্টিনের খাবার: দিন দিন অবনতি 

নায়েব জাকারিয়া,বরিশাল বিশ্ববিদ্যালয় :

নিত্যপ্রোয়জনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ার প্রবণতা দেখিয়ে চড়া দামে খাবার বিক্রি করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম অসন্তোষ দেখা গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, খাবারের দাম অনেক বেশি হলেও মান খুবই খারাপ। এছাড়া নোংরা পরিবেশে করা হয় খাবার পরিবেশন। পঁচা-বাসি খাবারও গরম করে পুনরায় বিক্রির অভিযোগও করেন তারা। 

সরেজমিনে ক্যাফেটেরিয়া ঘুরে দেখা গেছে, ভাত, মাছ, মাংস, সবজি, সিংগারা, চমুচা, পরোটা, ভাজিসহ অন্যান্য খাবার পাওয়া যায় এখানে। এসব খাবারের মধ্যে অধিকাংশই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও অস্বাস্থ্যকর অবস্থায় পরিবেশন করা হয়। এছাড়াও টেবিলের নিচে ফ্লোরে ঢাকনা ছাড়া রয়েছে রান্না করা তরকারি। এর ওপর ভনভন করছে মাছি। খাবারের দামও আগের তুলনায় বেশি রাখা হচ্ছে।

ক্ষোভ প্রকাশ করে কয়েকজন শিক্ষার্থী বলেন, খাবারের মান খারাপ। সিঙ্গারা,সামুচা, রোলসহ অন্যান্য আইটেমগুলো আগের দিনের থাকে গরম করে দেয়া হয়। খাবারের মান নিয়ে কথা বলতে গেলে কাউন্টারে দায়িত্বরত থাকা ব্যক্তিরা উল্টো ছাত্রদের সাথে এমন ব্যবহার করেন যেন শিক্ষার্থীরা তাদের হাতে জিম্মি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বরি’র আইন বিভাগের শিক্ষার্থী আনিসুর রহমান খাবারের মান ও দাম নিয়ে প্রশ্নতুলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেন, ‘আজ আমি মোরগ পোলাউ কিনতে আসি। আমায় বলা হলো ৬০ টাকা। আগে মোরগ পোলাও অথবা মুরগির তেহারী ৪৫ টাকা ছিলো। সেখান থেকে দায়িত্ব পরিবর্তন হওয়ার পরে ৫০ হলো। আজ ক্যাফেটেরিয়াতে সেইম সাইজের মাংস নাম পরিবর্তন করে রোস্ট পোলাও নাম দিয়ে ৬০ টাকা করা হলো। কিন্তু রোস্ট পিস (১/৪) করা হয়নি। কি হচ্ছে ক্যাফেটেরিয়াতে! রাইসের পরিমান কমছে, মাংস এর পরিমাণ কমছে, সিংগারা এর সাইজ ছোট হয়েছে। পরাটা যেন একটা টিস্যু পেপার! মাছের দাম বাড়িয়ে হয়রানি করে! কেউ কিছু বলতে গেলে বাকবিতন্ডায় জড়ায়। কেউ কি নেই দেখার

তিনি আরো লিখেন, ক্যাফেটেরিয়ায় যদি বাহিরের মতো ব্যবসা করতে চায় তাহলে কেন ক্যাফেটেরিয়ার সুযোগ সুবিধা নিচ্ছে উনি।’ তির্থ বিশ্বাস নামে আরেক শিক্ষার্থী ঐ পোস্টে মন্তব্য করেছেন, আমি শুনেছি, আমাদের সিনিয়রদের প্রতিবাদের ভাষা এতটাই প্রবল ছিল যে ভিসি পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। আর এখন, জহির ভাইয়ের খাবার খেয়ে মেট্রোনিডাজল কিনে নিঃশব্দে ঘরে ফেরা লাগে।

বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নিয়াজ মোর্শেদ বলেন, ‘এর আগে আমায় পঁচা সিঙ্গারা দিয়েছে। তা নোটিশ করলে খাবার পরিবেশনের পরিচালক জহিরুল ইসলাম আমার সঙ্গে বিতর্কে জড়ান। আসলে তিনি কোনো অভিযোগ আমলে নেন না।’

এ বিষয়ে ক্যাফেটেরিয়ার পরিচালক জ্যোতির্ময় বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘মৌখিকভাবে আমি যে অভিযোগগুলো পেয়েছি তা সমাধান করার চেষ্টা করেছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। যে যেভাবে আমার কাছে অভিযোগ দিয়েছে আমি সেভাবে সমাধান করার চেষ্টা করেছি।’ খাবারের মান নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘খাবারের মান যাচাই করবে শিক্ষার্থীরা। যারা লিখিত অভিযোগ করবে তাদেরকে নিয়ে আমি এরপর বসে সিদ্ধান্ত নিবো কি করা উচিত। তারাই ক্যাফেটরিয়া পরিচালনার জন্য লোকজন এনে দিবে, এবং তারাই ক্যাফেটরিয়ার খাবার সরবরাহ করবে।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.ছাদেকুল আরেফিন শিক্ষার্থীদের এ বিষয়ে আশ্বস্ত করে বলেন, ‘এ বিষয়টা আমি অবশ্যই দেখব। আমাকে অবহিত করানোর জন্য ধন্যবাদ।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »