শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ববি রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটির কমিটি গঠন
প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২২, ১২:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ববি রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটির কমিটি গঠন

বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গটিত হয়েছে।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান দর্জি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তাসনিম হোসেন তানহা।

৪৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি ইংরেজি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এস এম কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মইনুল হাসান, সমাজবিজ্ঞান বিভাগের মো. উজ্জল খান ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. মোশারক হোসাইন।

সংগঠনটি মোট ৯টি বিভাগের অধীনে কার্যক্রম সম্পাদন করবে। এ ৯টি বিভাগের সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন যারা- রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিভাগে শোয়েব সৈকত, ইংলিশ ডেভেলপমেন্ট বিভাগে মো. শাকিল আহমেদ রাব্বি, স্কলারশিপ অ্যান্ড হায়ার এডুকেশন বিভাগে কাজী তানজিয়া রহমান অমি, ইভেন্ট ম্যানেজমেন্ট বিভাগে এস এম শাখাওয়াত শ্রাবণ, আইটি সাপোর্ট বিভাগে মাহমুদুল হাসান মিরাজ, পাব্লিক রিলেশন বিভাগে ফাইজা আক্তার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বিভাগে শাহরিয়ার কবির শোয়েব, এইচআর ও এডমিন বিভাগে নাইমুর রহমান এবং অফিস অ্যান্ড অপারেশন বিভাগে আব্দুল হাসিব মোল্লা।

এ সংগঠনের ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টামন্ডলী রয়েছে।

নতুন কমিটির জন্য শুভকামনা জানিয়ে সংগঠনটির উপদেষ্টা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল মাসুদ বলেন, করোনার পর থেকে এই সংগঠনটি তাদের কার্যক্রম খুব সুন্দরভাবে করে যাচ্ছে। যেটা প্রশংসার দাবিদার। আমি শুরু থেকেই এই সংগঠনের সঙ্গে ছিলাম এবং সামনে থাকবে আশা করি। এই কমিটির পর থেকে তাদের কাজ আরও বেগবান হবে।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ে এগিয়ে নেওয়ার লক্ষে ২০২০ সাল থেকে কাজ শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটি। করোনাকালীন সময়ে স্বল্প পরিসরে অনলাইন ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। তবে করোনা পরবর্তী সময়ে সংগঠনের কাজকে আরো বেগবান করতে এবার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী সদস্য ঘোষণা করল সংঘঠনটি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »