শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরগুনায় প্রাথমিকে ৯৯২ শিক্ষকের পদ শূন্য, পাঠদান ব্যাহত
প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২২, ১১:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনায় প্রাথমিকে ৯৯২ শিক্ষকের পদ শূন্য, পাঠদান ব্যাহত

বরগুনা (দক্ষিণ) সংবাদদাতা

বরগুনা জেলায় ৭৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৯২টি শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এর মধ্যে ২০৯টি প্রধান শিক্ষক ও ৭৮৩টি সহকারী শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। এতে শ্রেণিকক্ষে পাঠদানসহ দাপ্তরিক কাজে সৃষ্টি হচ্ছে নানা সমস্যার। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা সদরে ২২৭টি বিদ্যালয়ের মধ্যে ৪৬টিতে প্রধান শিক্ষক নেই। আমতলী উপজেলায় ১৫২টি বিদ্যালয়ে ৪১টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। তালতলীতে ৩০, পাথরঘাটায় ৩৫, বামনায় ২৬ ও বেতাগীতে ৩১ জন প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকের সংকটও চলছে জেলার বিদ্যালয়গুলোতে। বরগুনা সদরে ২৩৮, আমতলীতে ৬৪, তালতলীতে ১৪০, পাথরঘাটায় ১৬১, বামনায় ৫৫ ও বেতাগীতে ১২৫টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে।

সরেজমিনে বরগুনার জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পাঁচ বছরে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরজনিত, মৃত্যু ও সরাসরি প্রধান ও সহকারী শিক্ষকের পদে নিয়োগ না থাকায় পদগুলো শূন্য হয়ে পড়েছে। আর ঐসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জ্যেষ্ঠ সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হলেও সহকারী শিক্ষকের বিপুলসংখ্যক পদ শূন্য থাকায় অনেক বিদ্যালয়ে শিক্ষক সংকটে শিক্ষার্থীদের পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। 

সদর উপজেলার ছোনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক বলেন, ‘আমাদের বিদ্যালয়ে শিক্ষকের পাঁচটি পদ আছে। কিন্তু বর্তমানে তিন জন শিক্ষক কর্মরত আছেন। দীর্ঘ ১০ বছর ধরে দুটি পদ শূন্য। এই বিদ্যালয়ে ১২৫ জন শিক্ষার্থী রয়েছে।’ তিনি আরো বলেন, তাকে প্রায়ই দাপ্তরিক কাজে জেলা শহরে যেতে হয়। তখন মাত্র দুই জন শিক্ষক দিয়ে পাঠদান করতে হয়। এভাবে চলতে থাকলে পড়ালেখা ঠিকমতো হবে না।

বেতাগী উপজেলার উত্তর কাজীরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষক সংকট থাকায় শিক্ষার্থীদের ঠিকমতো পড়ানো যায় না। দাপ্তরিক কাজের পাশাপাশি ক্লাশ করাতে হিমশিম খেতে হয়। এদিকে, সারাদেশে ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী বরগুনা জেলায় লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন ২ হাজার ৫৩৭ জন। যার ফলাফল এখনো প্রকাশ হয়নি। জেলার শূন্য পদের বিপরীতে সর্বোচ্চসংখ্যক নিয়োগ দেওয়ার জন্য আন্দোলন করছেন ফলাফল প্রত্যাশীরা।

শূন্য পদের বিপরীতে সর্বোচ্চসংখ্যক নিয়োগ বাস্তবায়ন কমিটির বরগুনা জেলা আহবায়ক মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্যপদের বিপরীতে নিয়োগ উল্লেখ থাকলেও বর্তমানে বরগুনায় প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও প্রাক প্রাথমিক মিলিয়ে শূন্যপদ হাজারের অধিক, যা অনেক বিদ্যালয়েই দুই শিফটের চাহিদা অনুযায়ী তালিকা করা। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে বলে আমরা বিদায়ি সচিব থেকে জানতে পারি। সেক্ষেত্রে পাঠদানের জন্য সর্বোচ্চসংখ্যক নিয়োগের প্রয়োজন। প্রকৃত শূন্য পদ অনুযায়ী নিয়োগ হলে প্রাথমিকে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।

এ বিষয়ে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘বরগুনা জেলায় শূন্য পদের জন্য যে আন্দোলন হচ্ছে, তা সমাধানের বিষয় আমাদের হাতে নেই। শূন্য পদের তালিকা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ‘বরগুনা জেলায় আগামী বছর সব বিদ্যালয়ে এক শিফটে ক্লাস পরিচালনা করার মতো শ্রেণীকক্ষ আমাদের নেই।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »