সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরগুনায় বিল বেশি আসায় বিদ্যুৎকর্মীকে বেঁধে রাখেন নারী
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনায় বিল বেশি আসায় বিদ্যুৎকর্মীকে বেঁধে রাখেন নারী

অনলাইন নিউজ: বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা-পাতাঘাটা ইউনিয়নের পাকুরগাছিয়ার সোবাহান মাস্টারের ঘরের মিটারে বিদ্যুতের বিল বেশি আসায় ক্ষোভে তার মেয়ে সিমা আক্তার পল্লী বিদ্যুতের এক কর্মীকে শিকল দিয়ে বেঁধে রাখেন অভিযোগ উঠেছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি ওই নারীর বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করেছে।

মঙ্গলবার সকালে আয়লা-পাতাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বরগুনা সদর থানার ওসি ইয়াকুব হোসেন।

পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, নিয়মিত কাজের অংশ হিসাবে গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিল পৌঁছে দিতে সকালে ওই এলাকায় যান বরগুনা পল্লী বিদ্যুৎ সমিতির পিসিএম (পিয়ন কাম মেসেঞ্জার) শীব রতন দাস। এ সময় বিদ্যুতের মিটারে গত মাসে অতিরিক্ত বিল এসেছে দাবি করে ক্ষুব্ধ গ্রাহক সিমা আক্তার শীব রতনকে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলেন এবং হুমকি-ধমকি দিতে থাকেন।

খবর পেয়ে বরগুনা পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকলবদ্ধ শিব রতনকে উদ্ধার করে। এ সময় সিমা আক্তারকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি ইয়াকুব হোসেন জানান, রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত সিমা আক্তারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও চারটি মামলা চলমান রয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি এ ঘটনায় মামলা দায়ের করেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »