মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরগুনায় সংঘর্ষ: সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৩৯৯ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা
প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২২, ২:০৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনায় সংঘর্ষ: সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৩৯৯ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক ।।
বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এজাহারে আসামি হিসেবে বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওরফে মনি, তাঁর ছোট ভাই সাইফুল ইসলাম, পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক ও সদস্যসচিব এম কামরুল ইসলামসহ ৯৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২৫০ থেকে ৩০০ জনকে। আজ সোমবার দুপুরে পাথরঘাটা থানায় মামলাটি করেন উপজেলার কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টু। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির নেতাকর্মীদের ভাংচুর করা মোটরসাইকেল। পাশে লাঠি হাতে একপক্ষের কর্মীরা। রোববার বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলার সিঅ্যান্ডবি এলাকায় ওসি আবুল বাশার বলেন, মামলায় পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের সিঅ্যান্ডবি এলাকায় বেআইনি জমায়েত, হামলা, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলামের ছোট ভাই সাইফুল ইসলামকে। এদিকে গতকাল রোববার সংঘর্ষের ঘটনায় আটক পাঁচ ছাত্রদল নেতাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফাইজুল মালেক, পাথরঘাটা পৌর ছাত্রদলের সদস্যসচিব খাইরুল ইসলাম, রায়হানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন, পাথরঘাটা পৌর ছাত্রদলের সদস্য মো. শাওন ও রায়হানপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য মো. হাসিব।
মামলার বাদী কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন বলেন, ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কপথে রায়হানপুর ইউনিয়নের সিঅ্যান্ডবি এলাকায় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র হাতে অরাজকতা সৃষ্টি করেন বিএনপি নেতা-কর্মীরা। এ সময় মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিএনপি নেতা-কর্মীরা। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম মোল্লা সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমরা হামলা-অরাজকতা করলাম কোথায়? এমপি সাহেবকে (সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম) অভ্যর্থনা জানাতে আসা বিএনপি নেতা-কর্মীদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করে উল্টো আমাদের নামেই মামলা করা হয়েছে।
এখন তারা আমাদের নামে মামলা করলে আমাদের তো করার কিছু নাই। কারণ, আমরা মারও খেয়েছি আর মার খেয়ে এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। আগে আমরা সুস্থ হয়ে নিই তারপর সব বলব।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »