মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরগুনা আ.লীগের সভাপতি শম্ভু সম্পাদক জাহাঙ্গীর
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২২, ১:০৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনা আ.লীগের সভাপতি শম্ভু সম্পাদক জাহাঙ্গীর

বরগুনা জেলা আওয়ামী লীগের অষ্টম ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার সম্পন্ন হয়েছে। আবারও ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সভাপতি ও মো. জাহাঙ্গীর কবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকুকে নির্বাচিত করা হয়েছে।

বরগুনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১০টায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে বরগুনা সার্কিট হাউজ মাঠে সভা শুরু হয়।

প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর।

বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সদস্য আনিসুর রহমান ও গোলাম রাব্বানী চিনু।

বিকাল সাড়ে ৩টায় বরগুনা সার্কিট হাউস হলরুমে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের। প্রথমে তিনি জেলা কমিটি ভেঙে দেন। এরপর সভাপতি পদের জন্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপিকে সভাপতি পদে নাম ঘোষণা করেন। ওই প্রস্তাব মজিবুল হক কিসলু সমর্থন করেন। অন্য কোনো প্রস্তাব না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শম্ভু সভাপতি নির্বাচিত হন।

পরে রইসুল আলম রিপন সাধারণ সম্পাদক পদের জন্য মো. জাহাঙ্গীর কবীরের নাম প্রস্তাব করেন। প্রস্তাবে জাবির হোসেন সমর্থন করেন। একই সঙ্গে গোলাম সরোয়ার টুকু, আব্বাস হোসেন মন্টু মোল্লা ও কামরুল আহসান মহারাজ সাধারণ সম্পাদক পদে নিজ নিজ নাম প্রস্তাব করেন।

পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আলোচনার মাধ্যমে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সভাপতি, মো. জাহাঙ্গীর কবীর সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে গোলাম সরোয়ার টুকুর নাম ঘোষণা করেন।

নবাগত সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, আমরা সবার সঙ্গে আলোচনা করে ত্যাগী নেতাদের নিয়ে ৭১ সদস্যের কমিটি করব। যারা দলের জন্য নিবেদিত তারাই জেলা কমিটিতে স্থান পাবেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »