বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বরগুনা পাথরঘাটায় দু’টি চিত্রা হরিণের চামড়া উদ্ধার
প্রকাশ: ২৫ জানুয়ারি, ২০২৩, ৯:৪৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনা পাথরঘাটায় দু’টি চিত্রা হরিণের চামড়া উদ্ধার

পাথরঘাটা প্রতিনিধিঃ

বরগুনা পাথরঘাটা উপজেলা হরিণঘাটায় অভিযান চালিয়ে দু’টি চিত্রা হরিণের চামড়া উদ্ধার করেছে দক্ষিণ জোন পাথরঘাটা কোস্টগার্ড।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হরিণঘাটা খাল সংলগ্ন এলাকা থেকে চামড়া দু’টি জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাফায়েত আবরার জানান, হরিণঘাটা খাল হয়ে একটি প্লাস্টিকের বস্তায় করে কিছু অবৈধ জিনিস নিয়ে যাওয়া হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরবর্তীতে ঐ বস্তা খুলে তাতে দু’টি চিত্রা হরিণের চামড়া পাওয়া যায়। তবে এসময় হরিণের চামড়া পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।

এসময় তিনি বলেন, জব্দ করা হরিণের চামড়া আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »