শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালের গৃহবধু সাথী হত্যার বিচারের দাবিতে বাসদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 
প্রকাশ: ২ অক্টোবর, ২০২২, ৫:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের গৃহবধু সাথী হত্যার বিচারের দাবিতে বাসদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 
২ অক্টোবর সকাল ১১ টায় অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে ‘বরিশালের গৃহবধূ ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সদস্য মোর্শেদা জাহান সাথী হত্যার বিচার’ এর দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সদস্য দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিলরুবা নুরী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মাফিয়া বেগম, সদস্য শানু বেগম, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক অ্যালভার্ট রিপন বল্লভ, নিহত সাথী’র ভাই নজরুল ইসলাম, সচেতন নাগরিক মোস্তাফিজুর রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ১৫নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ১৩ নং ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার, গৃহবধূ রিনা বেগম, তাহসিন, রাহাত প্রমুখ।
বক্তারা বলেন, গৃহবধূ মোর্শেদা আক্তার সাথীকে দীর্ঘদিন ধরে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা নির্যাতন করে আসছিল। এ বিষয়ে তিনি নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন যার নম্বর ৩৩৯/২২। এই মামলা করায় ক্ষুব্ধ হয়ে গত ২৩শে সেপ্টেম্বর সকাল ১১টায় মোর্শেদা আক্তারকে তার ননদ লুনাসহ ৩ জন মিলে গায়ে কেরাসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এই নৃশংস অগ্নিকান্ডে মোর্শেদার মুখমণ্ডল, বুক, পেট, শ্বাসনালীসহ শরীরের ৩০% অংশ পুড়ে যায়। পরে আসামীরা মোর্শেদাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ফেলে রেখে চলে আসে। উন্নত চিকিৎসার জন্য মোর্শেদাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে রেফার করা হয়। ৭দিন তিনি শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের আই সি ইউতে লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে গত ৩০শে সেপ্টেম্বর সকাল ১০টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বক্তারা আরও বলেন, মোর্শেদা আক্তার অত্যন্ত দরিদ্র ও পারিবারিক নির্যাতনের শিকার হলেও তিনি বিভিন্ন নারী নির্যাতনবিরোধী কর্মসূচিতে অংশ নিতেন। আদালতে পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে মামলা করায় তার এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনা আইনের শাসনের জন্য অত্যন্ত মর্মান্তিক ও ন্যাক্কারজনক। ২৩শে সেপ্টেম্বর এই ঘটনা ঘটলেও আজ পর্যন্ত সকল আসামী গ্রেফতার হয়নি।
বক্তারা মোর্শেদা আক্তারের এই নৃশংস হত্যাকাণ্ডের  তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়। এবং একটি প্রতিনিধি টিম জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করেন ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »