সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকায় খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ
প্রকাশ: ৩০ জানুয়ারি, ২০২৩, ১:৩৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকায় খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা :

ভূমি অফিসের বাঁধা উপেক্ষা করে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকায় সরকারি খাল দখল করে ভবন নির্মাণ অব্যাহত রাখা অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন যাবত সরিকল বাজারের দক্ষিণ পাশে পালবাড়ি সংলগ্ন খালের একাংশ দখল করে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন নাছির মোল্লা নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। বিষয়টি জানতে পেরে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য সরিকল ভূমি অফিস থেকে বাধা প্রদান করা হলেও কাজ চালিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি। এ বিষয়ে নাছির মোল্লা জানান, ভবন নির্মাণ নয় এখানে একটি গোসলখানা নির্মাণ করা হবে।

সরিকল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সরদার মজিবর জানান, সরকারি জমি দখল করে ভবন নির্মাণে বাধা দেওয়া পরও নাছির মোল্লা নামের ওই ব্যক্তি ভবন নির্মাণ চালিয়ে আসছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, অভিযুক্ত নাছির মোল্লাকে অবৈধ স্থাপনা অপসারণ করতে বলা হয়েছে। কিন্তু তিনি তা মানছেন না। অতি শিগগিরই অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে বলে তিনি জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »