সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালের জিলা বিএনপি আহবায়ক ও সদস্য সচিব প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রতিনিধি সভা স্থগিত
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২২, ৫:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের জিলা বিএনপি আহবায়ক ও সদস্য সচিব প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রতিনিধি সভা স্থগিত

স্টাফ রিপোর্টার :

অতিরিক্ত ভূয়া প্রতিনিধি কার্ড নিয়ে প্রতিনিধি সভায় প্রবেশ করার ঘটনাকে কেন্দ্র আহবায়ক ও সদস্য সচিব প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি, চেয়ার ছুড়াচুড়ির ঘটনাকে কেন্দ্র বরিশাল উত্তর জেলার হিজলা উপজেলা প্রতিনিধি সভা ভন্ডল হয়ে গেছে।

আজ শনিবার (১৫) অক্টোবর বরিশাল সদররোডস্থ কির্তনখোলা মিলনায়তন সভা কক্ষে এঘটনা ঘটে। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে না পেরে প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথি ও উত্তর জেলা বিএনপি আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ ও ও অনুষ্ঠানের প্রধান বক্তা উত্তর জেলার সদস্য সচিব মিজানুর রহমান মুকুল সহ টিম প্রধানের সমন্বয়ে আলোচনায় প্রতিনিধি সম্মেলন স্থগিত ঘোষনা করে সভা ত্যাগ করে চলে যায়।

আজ সকাল ১০ পূর্ব নির্ধারিত সময় অনুযায়ি বরিশালের হিজলা উপজেলার বিএনপির বর্তমান আহবায়ক আঃ গফফার তালুকদার সমর্থকদের প্রতিনিধি কার্ড নিয়ে কির্তনখোলা হল রুমে প্রবেশ করে।

অপরদিকে হিজলা বিএনপি সদস্য সচিব প্রার্থী এ্যাড, দেওয়ান মোঃ মনিরের সমর্থকরাও কার্ড নিয়ে হলে প্রবেশ করে। এসময় হল রুমে অতিরিক্ত কার্ডধারী প্রতিনিধি থাকায় একে অপরের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ার মধ্যেই দু’গ্রুপের সমর্থকদের হাতাহাতি ও চেয়ার ছুড়াচড়ি শুরু হয়ে প্রধান অতিথি, প্রধান বক্তা সহ বিভিন্ন অতিথিদের উপস্থিতিতে।

খোজ নিয়ে রযানা গেছে আজকের প্রতিনিধি সভায় হিজলা উপজেলার আহবায়ক আঃ গফফার তালুকদারের একক স্বাক্ষরিত প্রতিনিধি কার্ড প্রতিনিধি সভায় প্রবেশ করতে পারবে।

অপরদিকে সদস্য সচিব প্রার্থী এ্যাড, দেওয়ান মনির সহ তিনজনের স্বাক্ষরিত আরেকদল কার্ড নিয়ে প্রতিনিধি সভায় প্রবেশ করার কারনে আসন সংকট হয়ে পড়ে।

এসময় অতিরিক্ত কার্ড কিভাবে দেওয়া হয়েছে এই নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়। এক প্রর্যায়ে টিম প্রধান সহ প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা আরোচনা করে হিজলা উপজেলার বিএনপি প্রতিনিধি সভা স্থগিত করেন।

এক প্রর্যায়ে বর্তমান হিজলা বিএনপি আহবায়ক ও আহবায়ক প্রার্থী আঃ গফফার তালুকদার তার সমর্থকদের নিয়ে টাউনহল সংলগ্ম জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এসে বিক্ষোভ ও সভা করে।

এসময় আঃ গফফার তালুকদার বলেন প্রতিনিধি সভায় একমাত্র আহবায়কের স্বাক্ষরিত কার্ড ছাড়া কেহ প্রতিনিধি সভায় থাকতে পারবে না।

অন্যদিকে সদস্য সচিব প্রার্থী দেওয়ান মনির কমিটির সিদ্ধান্ত অমান্য আহবায়কের স্বাক্ষর জাল করে নিজে সহ তিনজনের স্বাক্ষরিত প্রায় দেড় শতাধিক প্রতিনিধি কার্ড তার কর্মীদের মাঝে বিতরন করে সভায় ঢুকিয়ে দিয়ে আজকের সভা ভন্ডুল করে দেয় বলে অভিযোগ করেন তিনি।

এব্যাপারে সদস্য সচিব প্রার্থী এ্যাড, দেওয়ান মনিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এখানে কোন ভূয়া কার্ড দেওয়া হয় নাই।

গন্ডগোলের কারন তারা এমন কিছু লোককে কার্ড দিয়ে এই প্রতিনিধি সভায় আনছে যারা বিএনপির সাথে সম্পৃক্ততা নাই এর জন্য প্রতিবাদ করায় সমর্থকদের মধ্যে গন্ডগোলের সূত্রপাত ঘটে।

এব্যাপারে বরিশাল উত্তর জেলা বিএনপি সদস্য সচিব ও হিজলা প্রতিনিধি সভার প্রধান বক্তা মিজানুর রহমান মুকুলের কন্টক্ট নম্বরে কল করা হলে তিনি রিসিভ না করার কারনে প্রতিনিধি সভা স্থগিত কেন করা হয়ে হয়েছে সে ব্যাপারে তাদের কাছ থেকে কিছু পাওয়া যায় নাই।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »