মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালের নতুল্লাবাদে সিঙ্গার শো রুমের উদ্বোধন
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২২, ৭:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের নতুল্লাবাদে  সিঙ্গার শো রুমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
বরিশালের নতুল্লাবাদ সিঙ্গার শো রুমের উদ্বোধন করলেন সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এইচ এম ফাইরোজ। এ সময় উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার,,এরিয়া ম্যানেজার,ডিস্ট্রিক ম্যানেজার ও বরিশালের তিনটি সিঙ্গারের কর্মকর্তা,গন্যমান্য ব্যক্তিবর্গ ।

১৮ অক্টোবর বেলা ১১ টায় সিঙ্গার শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিঙ্গার এমডি এম এইচ এম ফাইরোজ বলেন,নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সিঙ্গারের নতুন কারখানা গড়ে তোলা হচ্ছে। বিনিয়োগ হবে প্রায় ৭৫০ কোটি টাকা।এই কারখানায় তৈরি হবে সিঙ্গারের সামগ্রী।

তিনি বলেন বাংলাদেশের ক্রমবর্ধমান তরুণ জনসংখ্যা ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যে ইলেকট্রনিক পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। আর সেই সুযোগই আমরা নিতে চাই। এ কারণে এ দেশেই পণ্য উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কারখানা করার ফলে একদিকে ভোক্তাদের ভালো মানের পণ্য সুলভে দিতে পারব, অন্যদিকে অনেক মানুষের কর্মসংস্থানও হবে।’

আগামী বছরের মধ্যে এই কারখানায় উৎপাদন শুরু হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। বছরে বিভিন্ন ধরনের ১৫ লাখের বেশি ইলেকট্রনিকসামগ্রী উৎপাদিত হবে কারখানাটিতে। উৎপাদিত এসব পণ্যে প্রথমে বাজারজাত করা হবে দেশের বাজারে। এরপর রপ্তানির সুযোগ থাকলে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।

সিঙ্গার বাংলাদেশের এমডি এম এইচ এম ফাইরোজ আরো বলেন, বিদ্যুৎ সাশ্রয়ী ও অত্যাধুনিক প্রযুক্তির পণ্য বানানো হবে সিঙ্গারের নতুন এই কারখানায়। পরিবেশের সুরক্ষা ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখেই কারখানাটি তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, আমরা ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা দেয়ার জন্য কাজ করে যাচ্ছি। তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা মানবিক কর্মসুচীর পরিধি আরো বাড়াবো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »