সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালের পদ্ম পুকুরে তৈরি হচ্ছে ঝুলন্ত জেটি : হতে পারে পর্যটন আয়ের উৎস
প্রকাশ: ২০ আগস্ট, ২০২২, ১:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের পদ্ম পুকুরে তৈরি হচ্ছে ঝুলন্ত জেটি : হতে পারে পর্যটন আয়ের উৎস

খোকন আহম্মেদ হীরা, “বরিশালের পদ্ম পুকুরে তৈরি হচ্ছে ঝুলন্ত জেটি” data-description=”নগরীর ঐতিহ্যবাহী পদ্ম পুকুরে নির্মিত হচ্ছে ঝুলন্ত জেটি। প্রশাসন ও ভিআইপিরা যেন খুব কাছ থেকে পদ্ম পুকুরের সৌন্দর্য্য উপভোগ করতে পারেন সেজন্যই পুকুরের মাঝখানে জেটি নির্মাণের কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ’র প্রকৌশলী কর্তৃপক্ষ। “>

অথচ দর্শনার্থীদের জন্য উম্মুক্ত নয় এই অন্যতম দর্শনীয় স্থানটি। একপাশে সড়ক ও সান বাঁধানো ঘাট থাকলেও অযত্ন অবহেলায় পুকুরের তিনপাশে আগাছা ও জঙ্গলের বিস্তার। নগরীর সুশীল সমাজের নেতৃবৃন্দরা পদ্ম পুকুরটিকে পর্যটন স্পষ্ট হিসেবে গড়ে তোলার জন্য জোর দাবি করেছেন। অর্থের বিনিময়ে প্রবেশের ব্যবস্থা করা হলে পদ্ম পুকুরটিও হতে পারে পর্যটন আয়ের উৎস।

পদ্ম পুকুরটি মডেল স্কুলের বিপরীতে বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী সাইনবোর্ড ঝুলানো চার দেয়ালের ভিতরে সংরক্ষিত এলাকায়। নগরীর বান্দরোড সংলগ্ন সড়ক থেকে পদ্ম পুকুরটি দেখা বেশ কষ্টসাধ্য। মডেল স্কুল ও মহিলা ক্লাবের মাঝখানে বিপরীত পাশেই বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী ভবনের প্রবেশপথ। এপথ আগলে রয়েছে স্টিলের বড় গেট ও তালা। রয়েছেন একজন নিরাপত্তা কর্মী।

ওই নিরাপত্তা কর্মীর কাছে পুকুর দেখার অনুরোধ জানাতেই সে দরজা খুলে দিলেন। গেট দিয়ে প্রবেশ করতেই পিচঢালা পথ সোজা চলে গেছে অফিস ভবনে। হাতের ডানে শ্বেত পদ্মরা উঁকি দিয়ে ডাকছে। বেশ বড় পুকুর।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ৭০ শতক জমিতে এই পুকুরটি তৈরি করা হয়েছে। পুকুরজুড়ে পদ্মপাতা আর সাদাটে শ্বেতপদ্ম। হাতের বামপাশে মনোরম পরিবেশের একটি রেস্টহাউজ। যেখানে লেখা রয়েছে, এটি ভিআইপিদের জন্য। পুকুরের চারপাশে হাঁটার কোনো ব্যবস্থা নেই। রয়েছে আগাছা আর নরম কাঁদামাটি। পিচঢালা পথের পাশেই পুকুরে নেমে গেছে সান বাঁধানো ঘাট। ঘাট থেকে একটু সামনে এগিয়ে পুকুরের ভিতরে দাঁড়িয়ে আড্ডা দেওয়ার জন্য ঝুলন্ত বৈঠকখানা বা জেটি তৈরির কাজ চলছে। এই মুহুর্তে পদ্মপাতা আর সাদা শ্বেতপদ্মে পরিপূর্ণ পুকুরটি।

তবে ঐতিহ্যবাহী এ পুকুরটির রক্ষণাবেক্ষণে উদাসীনতার কথা জানিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে পরিবেশ আন্দোলনের নেতা এনায়েত হোসেন শিবলু বলেন, দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষিত রাখা ও সৌন্দর্য্য বর্ধনের কোনো পদক্ষেপ না নেওয়ায় ধীরে ধীরে পদ্ম পুকুরের ঐতিহ্য ম্লান হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, দূরের দর্শকরা এসে সহজে এ পুকুরটি খুঁজে পাচ্ছেন না।

তবে গত বছরের তুলনায় এবার অনেক বেশি সাদা পদ্ম ফুল ফুঁটেছে দাবি করেন বিআইডব্লিএটিএ’র দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পদ্ম পুকুরের তীর সংরক্ষণ ও তীরে ওয়াকওয়ে নির্মাণসহ পুকুরের সৌন্দর্য্য বর্ধনের কাজ খুব শীঘ্রই শুরু করা হবে। তবে পদ্মা পুকুরের মধ্যে ঝুলন্ত বৈঠকখানা বা জেটি নির্মাণের বিষয়ে নবনিযুক্ত উপ-পরিচালক আব্দুর রাজ্জাক কিছুই জানেন না দাবী করে বলেন, পদ্ম পুকুরটি নির্বাহী প্রকৌশল বিভাগের দায়িত্বে রয়েছে। তাই এ ব্যাপারে তারাই ভাল বলতে পারবেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »