শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালের শ্রেষ্ঠ পুলিশ অফিসার বানারীপাড়ার ওসি জাফর আহম্মেদ
প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের শ্রেষ্ঠ পুলিশ অফিসার বানারীপাড়ার ওসি জাফর আহম্মেদ

এনামুল কবির পলাশ, নিজস্ব প্রতিনিধি:
বানারীপাড়া থানার চৌকস ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ বরিশালের শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছে।
৫ সেপ্টেম্বর সোমবার বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক সভায় পুলিশ সুপার ওয়াহেদুল ইসলাম (পিপিএম) বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদকে বরিশাল জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার ঘোষনা করেন এবং সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
তিনি সফলতার সঙ্গে উপজেলার একাধিক হত্যা মামলার তদন্ত ও জড়িতদের গ্রেফতার পূর্বক কোর্টহাজতে প্রেরণসহ আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা, এলাকা থেকে মাদক নির্মূল, চুরি যাওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধারসহ বানারীপাড়ার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে।
তিনি গত জুন মাসে উপজেলার বিভিন্ন এলাকার একাধিক হত্যা মামলা সহ সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার দাখিল মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্রী আয়শা খানম (১৩) হত্যা মামলার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেফতার পূর্বক আদালতে চার্জশীট দাখিল করে বরিশাল জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন এবং সম্মাননা ক্রেস্ট ও সনদ পেয়েছেন।
এরই ধারাবাহিক সাফল্যের জন্য তিনি জেলা পুলিশের মূল্যায়নে আগষ্ট মাসেও জেলার শ্রেষ্ঠ ওসি (তদন্ত) পুলিশ অফিসার নির্বাচিত হন।
ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ বলেন, আমাকে পুরস্কার প্রদানের জন্য পুলিশ সুপার বরিশাল জেলা মহোদয়কে ও জেলার অন্যান্য ঊধ্বর্তন স্যারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে দেয়া পুরুষ্কারের সন্মান অক্ষুন্ন রাখব।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) গৌরনদী সার্কেল, মুলাদী সাকের্লসহ জেলার অফিসার ইনচার্জগণ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »