শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালের সাবেক মেয়র কামাল আর নেই
প্রকাশ: ৩০ জুলাই, ২০২২, ১১:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের সাবেক মেয়র কামাল আর নেই

স্টাফ রিপোর্টার :

বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র,বরিশাল বিএনপির নেতা আহসান হাবিব কামাল আজ ৩০ জুলাই শনিবার  রাত ১১ টার সময়   ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বরিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের সা‌বেক মেয়র বিএনপি নেতা আহসান হা‌বিব কামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শ‌নিবার রাত ১১টায় রাজধানীর বনানীর বাসভব‌নে শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন তিনি। মৃত্যুকালে তার বয়স হ‌য়ে‌ছি‌লে ৬৮ বছর।  তি‌নি স্ত্রী, এক ছে‌লে ও এক মে‌য়ে এবং অসংখ্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন।

আহসান হাবিব কামালের মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন তার একমাত্র ছে‌লে কামরুল আহসান রুপম।

শনিবার রাত ১২টায় রুপম বলেন, ‘বাবা কিডনিজনিত অসুস্থতায় রাজধানীর ইউনাইটেড হাসপাতা‌লে ১৪ দিন চি‌কিৎসাধীন ছি‌লেন। শুক্রবার তা‌কে বনানীর বাসায় নি‌য়ে আসা হয়। শ‌নিবার রা‌তে হঠাৎ অসুস্থ হ‌য়ে পড়‌লে রাত ১১টায় বাসায়ই মারা যান তি‌নি।’

রুপম আরও জানান, রা‌তেই ব‌রিশা‌ল নগরীর কালুশাহ সড়‌কের বাসায় নেওয়া হ‌বে তার বাবার মর‌দেহ। তারপর সেখা‌নে ব‌সেই জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেওয়া হ‌বে।

আহসান হাবিব কামালের মৃত্যুতে বরিশালের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার শত শত ভক্ত -অনুসারি রাতেই ভিড় করেন বরিশাল নগরীর কালুশাহ সড়কস্থ বাসভবনে।

কামাল ব‌রিশাল মহানগর বিএন‌পির সা‌বেক সভাপ‌তি ও কেন্দ্রীয় বিএন‌পির সা‌বেক মৎস্য জীবী বিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়াও ব‌রিশাল পৌরসভার সা‌বেক চেয়ারম্যানন ছি‌লেন তি‌নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »