শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে অংশগ্রহনকারীদের ক্ষোভ হতাশার মধ্য দিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পন্ন
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২২, ৭:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে অংশগ্রহনকারীদের ক্ষোভ হতাশার মধ্য দিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পন্ন

স্টাফ রিপোর্টার : উদ্ভাবনী উদ্যোগকে স্বাগত না জানিয়ে অংশগ্রহনকারীদের ক্ষোভ ও হাতাশার মধ্য দিয়ে বরিশালে সম্পন্ন হলো দু দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা । বঙ্গবন্ধু উদ্যানে ২০ নভেম্বর মাগরিবের শুরুতেই সমাপনীর মাধ্যমে ভেঙ্গে যায় মেলা। মেলায় ৪টি প্যাভিলিয়নে ৫০ টি স্টল থাকলেও অংশগ্রহনকারীরা ক্ষোভ ও হতাশা নিয়ে চলে যায়। তাদের অভিযোগ বিগত দিনে অংশগ্রহনকারীদের একটি ক্রেস্ট ও সনদ দেয়া হতো। এ বছর স্টল প্রতি তিন হাজার টাকা পরিশোধ করলেও এ বছর অংশ গ্রহনকারীদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়নি।

 

প্রযুক্তি বান্ধব নানা উদ্ভাবন ও সেবা তৈরির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশর কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রায় ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্স্যমাত্রা অর্জনে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিনিয়ত প্রযুক্তির উন্নয়নের সাথে নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ব দরবারে প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্ব প্রদানে কার্যক্রম গ্রহণ করা হয় এ সব মেলায়। তবে বরিশালের ডিজিটাল উদ্ভাবনী মেলায় ঢাক ঢোল ছাড়া আর কিছুই হয়নি এমনটাই অভিযোগ অংশগ্রহনকারীদের।

বরিশালে সাদামাটা আয়োজনের মধ্য দিয়ে ১৯ নভেম্বর শুরু হয় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। ‘উদ্ভাবনী উল্লাসে স্মার্ট বাংলাদেশ’ – এই স্লোগান নিয়ে শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ মেলা শুরু হয়ে ২০ নভেম্বর মাগরিবের মধ্য এ আয়োজন সম্পন্ন হয়।

মেলায় অংশ নেয়া একাধিক অংশ গ্রহনকারীরা জানিয়েছেন, আমরা তিন হাজার টাকা দিয়ে স্টল নিয়েছি। প্রতিটি স্টলে ৫ থেকে ৬ জন লোকজন ছিলো। কমপক্ষে একেকটি স্টলে দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হয়েছে। এ ছাড়া পরিবহন খরচ। তারা বলেন বিগত দিনে অংশ গ্রহনকারীদের মাঝে একটি সম্মাননা ক্রেস্ট ও একটি সনদ দেয়া হতো। এতেই অংশ গ্রহনকারীরা খুশি হতো। এ বছর কোন সম্মননা না দেয়ায় তারা ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন।

এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের নিকট কল করা হলেও তিনি রিসিভ করেন নি। তাই তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »