সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : বরিশালের কীর্তনখোলা নদীর পূর্বাঞ্চলের ৭ রুটে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একই দাবীতে জেলা প্রশাসক এবং বিআরটিএর বিভাগীয় উপ-পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে পূর্বাঞ্চলের ৭টি রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে ৫ সেপ্টেম্বর, সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে যাত্রীদের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই রুটের নিয়মিত যাত্রী ফারুক মল্লিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক দেওয়ান আবদুর রশীদ নিলু, জেলা জাসদ সভাপতি শহিদুল ইসলাম মিরন এবং ট্রেড ইউনিয়ন নেতা এ কে আজাদসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, চরকাউয়া বাস মালিক সমিতি সাত রুটের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। কেউ এর প্রতিবাদ করলে তাদের হেনেস্তা করে পরিবহন শ্রমিকরা। এছাড়া বিআরটিএ নির্ধারিত ভাড়া কার্যকর, ফিটনেসবিহীন গাড়ি অপসারণ, শিক্ষার্থীদের হাফ ভাড়া, ড্রাইভারদের লাইসেন্স নিশ্চিত করা এবং যাত্রী হয়রানী বন্ধের দাবী জানান তারা। আগামী সাত দিনের মধ্যে যাত্রী হয়রানী বন্ধ সহ অন্যান্য দাবী আদায় না হলে কঠোর আন্দোলন হুমকি দেন বক্তারা।

চরকাউয়ার একজন নিয়মিত যাত্রী গোলাম রহমান মৃধা বলেন,  শিক্ষকের সাথে অসদাচরণ সহ সাধারন যাত্রীদের সাথে হয়রানি হয় প্রতিনিয়ত, এর সাথে অতিরিক্ত ভাড়া তো আছেই। আমাদের ৬ দফাদাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব ।

মানববন্ধন শেষে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে যান তারা। পরে একই দাবীতে জেলা প্রশাসক এবং বিআরটিএর বিভাগীয় উপ-পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »