শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে অধ্যক্ষের অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২২, ১:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে অধ্যক্ষের অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ

ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণসহ ৬ দফা দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বাবুগঞ্জের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষ তালাবদ্ধ করে অবরুদ্ধ করার পর ক্যাম্পাসে বিক্ষোভ শেষে বরিশাল-ঢাকা মহাসড়কে এসে অবস্থান নেন।

বরিশাল-ঢাকা মহাসড়কে ২০ মিনিটের মতো অবস্থান করার পর পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে শিক্ষার্থীরা বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুর ব্রিজ এলাকার ২ পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ইনস্টিটিউটের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী সিয়াম সরদার জানান, অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ শ্রেণিকক্ষে বিনাকারণে শিক্ষার্থীদের হেনস্তা করা, ধর্ম নিয়ে কটাক্ষ, কল্যাণ তহবিলের নামে অর্থ নিলেও তা শিক্ষার্থীদের সহযোগিতার কাজে ব্যবহার হয় না ও শিক্ষার্থীদের বিনাকারণে মাদক মামলায় ফাঁসানোর হুমকি প্রদান করেন। এ কারণে তার অপসারণসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ করা হচ্ছে।

শিক্ষার্থী শচীন্দ্র বিশ্বাস বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী জিন্নাহকে বদলি, নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া, কলেজের ছাত্র সংসদ প্রতিষ্ঠা করা, অতিরিক্ত ভর্তি নেওয়া বন্ধ, ছাত্রীদের যৌন হয়রানি ও শিক্ষার্থীদের বদলি করাসহ নানা হুমকি দেওয়ার বিচার দাবিতে বিক্ষোভ চলছে।

দুপুরে তিনি জানান, তারা বর্তমানে সড়কের ২ পাশে অবস্থান করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা না এলে তারা পুনরায় মহাসড়ক অবরোধ করবেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সকাল সাড়ে ১০টা থেকে তিনিসহ ৮-১০ জন অবরুদ্ধ রয়েছেন। ইউএনও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। শিক্ষার্থীরা আগে কিছু না জানিয়ে বিক্ষোভ করেছেন। বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে বলেন, সামনাসামনি আলোচনা না হলে তো বলতে পারব না, তারা কি অভিযোগ এনেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন। তাদের সামনে শিক্ষার্থীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হবে।

মহানগরীর এয়ারপোর্ট থানার ওসি মো. হেলালউদ্দিন জানান, মহাসড়ক ক্লিয়ার রয়েছে। যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহাসড়ক ও ইনস্টিটিউট ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »