রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে অপহরণের ১৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৯:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে অপহরণের ১৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ।।

বরিশালের আগৈলঝাড়ায় স্কুলছাত্রী অপহরণের ১৩ দিন পর ঢাকার কামরঙ্গীরচর থানা এলাকা থেকে অপহরণকারীকে গ্রেফতার এবং অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে গ্রেফতার অপহরণকারীকে বরিশাল আদালতে এবং অপহৃতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, আগৈলঝাড়া উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে গত ১৩ সেপ্টেম্বর সকালে ওই স্কুলের এক ছাত্রীকে (১৫) অপহরণ করে নিয়ে যায় একই এলাকার মহিউদ্দিন ফকিরের ছেলে মমিন আহম্মেদ ওরফে নিরব ফকির (১৮)। মেয়ে অপহরণের ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পরদিন থানায় নিরব ফকিরসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল ঢাকার কামরঙ্গীরচর থানা পুলিশের সহায়তায় কামরঙ্গীরচর এলাকার একটি বাসা থেকে অপহরণকারী নিরব ফকিরকে গ্রেফতার করে। এ সময় অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। সোমবার রাতেই তাদের আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল জানান, গ্রেফতার নিরব ফকিরকে মঙ্গলবার সকালে বরিশাল আদালতে এবং অপহৃতা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »