শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে আইপিডিসির শাখা উদ্বোধন
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে আইপিডিসির শাখা উদ্বোধন

আইপিডিসি ফাইন্যান্স’র সেবার কার্যক্রমকে আরও বিস্তৃত করতে বরিশাল শহরে শাখা খুলেছে প্রতিষ্ঠানটি। রবিবার বরিশাল নগরের সদর রোডে ডা. সৈয়দ ঈমান আলী টাওয়ার’র ৪র্থ তলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় শাখাটি। ঐতিহ্যবাহী বরিশাল নগরীর সম্ভাবনাময় আগামীর পথে সঙ্গী হতে এবং অঞ্চলটির অর্থনৈতিক উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে আইপিডিসি শাখাটি উদ্বোধন করে।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স’র চেয়ারম্যান আরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রিজওয়ান দাউদ সামস, সরকারি বিএম কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ, বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স’র পরিচালক নাজমুন নাহার রিনা, বরিশাল চেম্বার অফ কমার্স’র পরিচালক মো. আক্তার হোসেন, বিসিক শিল্প মালিক সমিতি বরিশাল’র সাধারণ সম্পাদক ইব্রাহীম খানসহ বরিশাল নগরের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্ববর্গ ও আইপিডিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ আয়োজনে আইপিডিসি’র চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, “বরিশালে আমাদের আসার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই। পদ্মা সেতুর কল্যাণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে সারা দেশের যে সংযোগ স্থাপন হয়েছে তাতে অনেক সম্ভাবনার দ্বার খুলে গিয়েছে। আর তাই সময় এখন বরিশালের। বরিশালের এই সম্ভাবনাময় সময়ে আমরা পাশে থাকতে চাই।” তিনি আইপিডিসি’র বিশেষ গৃহ নির্মাণ লোন সেবা ভালো বাসা হোম লোন সম্পর্কে সকলের উদ্দেশ্যে বলেন, “আমাদের ভালো বাসা লোন খুবই জনপ্রিয়। তবে শুধু লোন সেবা দিয়েই না, আমরা চাই বাংলাদেশের চারিদিকে যেন কম খরচে বাড়ি নির্মাণ সম্ভব হয়। এজন্য আমরা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে কাজ করছি যাতে অল্প খরচে টেকসই বাসা তৈরি করতে পারে আমাদের গ্রাহকরা। আমাদের লক্ষ্য আছে যে আমরা যেন ১০ লক্ষ টাকার মাঝে বাড়ি নির্মাণের মডেল ভোক্তাদের উপহার দিতে পারি যার মাধ্যমে ভালো বাসা হোম লোন গ্রহণ করে গ্রাহকরা মডেল অনুযায়ী তাদের বাড়ি নির্মাণ করতে পারবেন।”

এ সময় আইপিডিসি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিজওয়ান দাউদ সামস তাঁর বক্তব্যে বলেন, “উচ্ছাসের বার্তা নিয়ে আমরা চলে এসেছি বরিশালে। নারীর ক্ষমতায়ন, তরুণদের অনুপ্রাণিত করা আর আর সুবিধাবঞ্চিতদের সেবা প্রদান করা আইপিডিসি’র মৌলিক বিশ্বাসের জায়গা। বরিশালের এই সম্ভাবনাময় সময়ে আইপিডিসি এই জায়গাগুলো নিয়ে গঠনমূলক কাজ করতে চায় আইপিডিসি’র সেবার আওতায়। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রয়াসে, নারী উদ্যোক্তাদের এগিয়ে চলায় আমরা সাথে আছি আমাদের লোন সেবা নিয়ে। ভোক্তা পর্যায়ে বাড়ি নির্মাণের জন্য ভালো বাসা হোম লোনসহ আরও অন্যান্য চাহিদা পূরণে আমাদের সব সেবা নিয়ে আমরা প্রস্তুত। আমরা বিশ্বাস করি, আগামী সময়টা হবে দুর্বার উন্নয়নের এবং উচ্ছাসের।”




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »