মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে আত্মগোপনে করোনা আক্রান্ত চিকিৎসক, নতুন করে আক্রান্ত ৫
প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২০, ৮:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে আত্মগোপনে করোনা আক্রান্ত চিকিৎসক, নতুন করে আক্রান্ত ৫

সংবাদদাতা : মঙ্গলবার সকালে বরিশালে নতুন পাঁচজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন জানান, এ পর্যন্ত বরিশাল জেলায় ৭০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এরমধ্যে ৩০ জনের পরীক্ষার রিপোর্ট আমাদের হাতে এসেছে। ফলাফল অনুযায়ী গত ১২ এপ্রিল মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় দুইজন এবং ১৩ এপ্রিল গৌরনদীতে একজন, আগৈলঝাড়ায় একজন ও বাবুগঞ্জ উপজেলায় তিনজনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। অর্থাৎ এরা সবাই করোনায় আক্রান্ত।

 তিনি আরো বলেন, সোমবার শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে গৌরনদীতে ৬০ বছরের এক নারী, আগৈলঝাড়ায় এক নারী চিকিৎসক ও বাবুগঞ্জে তিনজনের মধ্যে একজন নার্স, হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী (অফিস সহকারি) একজন ও আরেকজন নারী রয়েছেন।

জেলার আগৈলঝাড়া উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল-মামুন জানান, উপসর্গ দেখা দেওয়ায় উপজেলার বাকাল ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের নারী চিকিৎসকের (৩৫) নমুনা সংগ্রহ করে বরিশাল করোনা ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে পাওয়া রিপোর্টে ওই চিকিৎসকের করোনা পজেটিভ এসেছে। তবে তার নমুনা আবার সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুভাষ সরকার জানান, রিপোর্ট পাওয়ার পরপরই তাদের হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। সংক্রমণ ঝুঁকি ও সতর্কতার কারণে স্বাস্থ্য কর্মকর্তা নিজেও হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আগৈলঝাড়ার বাকাল ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ওই নারী চিকিৎসক গৌরনদী পৌর সদরের দক্ষিণ বিজয়পুর এলাকার ‘সবুজ বাংলা’ নামের ইলেকট্রিক ব্যবসায়ী বেলাল হোসেনের বাসার ভাড়াটিয়া হিসেবে পরিবার নিয়ে বসবাস করতেন। মঙ্গলবার ভোরে পরিবারের সবাইকে নিয়ে তিনি বাসা ছেড়ে আত্মগোপন করেছেন। এ ঘটনার পর ওই পাঁচ রোগীর নিজ নিজ এলাকার প্রায় শতাধিক বাসা ও বাবুগঞ্জ উপজেলা হাসপাতালকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন। তবে হাসপাতালের জরুরি বিভাগ খোলা রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »