মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে ইন্সপেক্টর পরিচয় দেয়া ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২২, ৫:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ইন্সপেক্টর পরিচয় দেয়া ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বরিশালে পুলিশের ইন্সপেক্টর পরিচয় দিয়ে অটোরিকশার ভাড়া না দেওয়া এবং পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখানোয় শামসুল আলম শাকিল (৩৭) নামের এক প্রতারককে আটক করেছে বন্দর থানা পুলিশ।

আটক শামসুল আলম শাকিল কক্সবাজার জেলার টেকনাফ থানার মধ্যম মহেষখালীয়াপাড়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে।

তাঁর বিরুদ্ধে আজ রোববার বরিশাল সদর উপজেলার তালুকদার হাটের চাঁদপুরা এলাকার রাকিব তালুকদার (২৭) বাদী হয়ে প্রতারণার অভিযোগে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। সে মামলায় আটক শামসুল আলম শাকিলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী ১৫ অক্টোবর রাত ৮টার দিকে বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী হিরণ পয়েন্ট থেকে অটোরিকশায় করে দিনারের পুল জিরো পয়েন্টের দিকে রওনা দেয়। ওই অটোরিকশায় অন্য যাত্রীদের সাথে মামলার আসামি গ্রেপ্তারকৃত শাকিল ওঠে এবং নিজেকে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (পরিদর্শক) পরিচয় দেয়। এরপর সে আসামি নিয়ে ভোলা যাওয়ার কথা বলে কীভাবে গেলে ভালো হয় তা জানতে চাইলে মামলার বাদী স্পিডবোটে গেলে ভালো হবে বলে জানায়।

এরপর পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী শাকিল মামলার বাদীকে বলেন, ‘পুলিশে লোক নিতেছে, অষ্টম শ্রেণি পাস, এসএসসি পাস এবং এইচএসসি পাস। তুমি আমার নম্বরটা নাও, তোমার কোন লোক থাকলে আমি পুলিশে চাকরি দিয়ে দিব। এই কথা বলে পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী শাকিল তার ব্যবহৃত মোবাইল নম্বর বাদীকে প্রদান করে এবং বাদীকে পুলিশের নাম লেখা একটি খাকি খাম দেখায়।

এরপর রাত সাড়ে ৮টার দিকে অটোরিকশাটি জিরো পয়েন্টে পৌঁছায়। তখন অটোরিশাচালক পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী শাকিলের কাছে ভাড়া চাইলে, সে তা না দিয়ে উল্টো ড্রাইভারকে পুলিশ পরিচয় দিয়ে শাসিয়ে দেয়। বিষয়টি নিয়ে বাদীর সন্দেহ হলে জরুরি সেবা ৯৯৯ এ কল করে। খবর পেয়ে কিছুক্ষণ পর বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাকিলকে আটক করে।

বন্দর থানার উপ-পরিদর্শক রাফসান জানি জানান, পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে তার কর্মস্থলের পরিচয় জিজ্ঞাসা করলে সে সন্দেহজনক কথাবার্তা বলে। ব্যাপক জিজ্ঞাসাবাদের সে নিজেকে ইন্সপেক্টর হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টি স্বীকার করে।

আটকের সময় শাকিলের কাছ থেকে বাংলা ও ইংরেজি ভাষায় লেখা পুলিশ পরিচয় ধারণের একটি খাকি খাম ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার শাকিলের বিরুদ্ধে কক্সবাজারসহ বিভিন্ন থানায় একই ভাবে প্রতারণার ঘটনায় আরও তিনটি মামলা রয়েছে। সে মূলত ২০ টাকার অটোভাড়া না দিতে গিয়ে এভাবে ধরা পড়ে যাবে বুঝতে পারেনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »