মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে ইভিএমে কারসাজির অভিযোগ তুললো সদস্য প্রার্থী ছাত্রলীগ নেতা
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২২, ৭:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ইভিএমে কারসাজির অভিযোগ তুললো সদস্য প্রার্থী ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে কারসাজির অভিযোগ তুলেছেন সদস্য প্রার্থী এক ছাত্রলীগ নেতা।

এ অভিযোগে নতুন করে ভোট গণনার দাবি জানিয়ে বরিশাল জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা জসিম উদ্দিন হায়দার বরাবর আবেদনও করেছেন বাকেরগঞ্জের সদস্য প্রার্থী ও বরিশাল সরকারি ব্রজ‌মোহন ক‌লেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ মুন্না।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক এ সদস্য বুধবার সকালে এ আবেদন করেন।

লিখিত অভিযোগে মুন্না বলেন, তিনি ব্যাট প্রতীকে নির্বাচন করেছেন। ভোট গণনা শুরুর পর তার এজেন্টকে বের করে দেওয়া হয়। পরে একটি অদৃশ্য কারণে ইভিএম মেশিন আপডেটের কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে আবার তারা ভোট গণনা শুরু করেন তার এজেন্টকে না ডেকেই।

মুন্না লিখেছেন, “আমি ভোট গণনার সময় প্রবেশ করতে চাইলেও আমাকে ঢুকতে দেওয়া হয়নি। পাশাপাশি ভোটার ফলাফলের শিটে সময় ২টা ১৫ মিনিট উল্লেখ করা হলেও ফলাফল ঘোষণা করা হয় ২টা ৪০ মিনিটে; যার তথ্য সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করলেই পাওয়া যাবে।

“২টার পর থেকে ২টা ৪০ মিনিটের মধ্যে ইভিএম এ কারসাজি করে ফলাফল ঘোষণা করা হয়েছে। আমি পুনরায় ভোট গণনার দাবি জানাচ্ছি।”

মুন্না বলেন, “ভোট গণনার মাঝ পথে আমাকে জানানো হয় আমি ৭৬ ভোট পেয়েছি। এরপর হঠাৎ করে জানানো হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ফলাফল ঘোষণা করবেন, তাই গণনা বন্ধ রাখা হয়েছে। কিছু সময় পর ফলাফল ঘোষণা করে বলা হয়, আমি মাত্র ১৫ ভোট পেয়েছি।”

কারসাজি না করলে ফলাফল এভাবে পরিবর্তন হয় না বলে দাবি করেন মুন্না বলেন, “এক্ষেত্রে মোটা অংকের টাকার লেনদেন হয়েছে। দলের কথা চিন্তা করে দুইদিন চুপ ছিলাম। কিন্তু আর না পেরে বুধবার রিটানিং কর্মকর্তা বরিশাল জেলা প্রশাসকের কাছে ওই আবেদন করেছি।”

মুন্না আরও বলেন, অন্যান্য প্রার্থীরাও অভিযোগ দিবে। তারা না দিলেও কোন সমস্যা নেই। তিনি যে অভিযোগ দিয়েছেন, তার কোনো সমাধান না পেলে আদালতের শরণাপন্ন হবেন; মামলা করবেন।

এ বিষয়ে বরিশালের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা নুরুল আলম সাংবাদিকদের বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এখন রির্টানিং কর্মকর্তার কাছে অভিযোগ করে কোনো লাভ নেই। জেলা জজকে প্রধান করে গঠিত নির্বাচনী ট্রাইব্যুনালে আপিল করতে হবে।’’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »