শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে এলপি গ্যাসের সংকট :সরবরাহ বন্ধ ও মজুদ :অভিযান পরিচালনার দাবী
প্রকাশ: ২৯ জুলাই, ২০২২, ৮:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে এলপি গ্যাসের সংকট :সরবরাহ বন্ধ ও মজুদ :অভিযান পরিচালনার দাবী

বরিশাল খবর :

হঠাৎ করেই নগরীতে রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাসের সংকট দেখা দিয়েছে। গত একসপ্তাহ ধরে নগরী ডিলার এবং খুচরা দোকানে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এই সংকট সৃষ্টি হয়েছে। আর গ্যাস সংকটের খবরে নগরজুড়ে বেশ হঁইচই পড়ে যায়। গৃহস্থলি এবং খাবার হোটেল মালিকরা সংকটের ভয়ে গ্যাসের আগাম মজুদ করতেও দেখা গেছে।

সংকটের কাথা স্বীকার করেছেন নগরীর বিভিন্ন এলপি গ্যাসের ডিলার এবং খুচড়া ব্যবসায়ীরা। তবে সাময়িক এই সংকট আজ বুধবার সন্ধ্যার মধ্যেই সমাধান হবে বলে জানিয়েছেন গ্যাসের ডিলাররা। এনিয়ে কাউকে হতাশ না হওয়ার পরামর্শও দিয়েছেন ব্যবসায়ীরা।

নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা ব্যাংকার আফজাল হোসেন মঙ্গলবার বেলা ১২টার দিকে একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ে নগরীর চৌমাথা বাজার এলাকায় বিভিন্ন গ্যাস বিক্রির দোকানের সামনে ঘুরতে দেখা যায়। তিনি দোকানে দোকানে গিয়ে জানতে চান গ্যাস সংকটের তথ্য। এসময় তিনি গ্যাসভর্তি লাফ্স কোম্পানির একটি নতুন সিলিন্ডার কিনে নেন।

আলাপকালে ব্যাংকার আফজাল হোসেন এ প্রতিবেদককে বলেন, ‘সকালে অফিসে এসে সহকর্মীদের কাছ থেকে জানতে পেরেছি গ্যাসের নাকি সংকট দেখা দিয়েছি। তারা কয়েক জায়গায় ঘুরে গ্যাস সংগ্রহ করেছেন। বর্তমানে কোম্পানিগুলো ব্যবসায়ীক পর্যায়ে গ্যাস সিলিন্ডার সরবরাহ দিতে পারছে না। এ খবর শুনে অফিস থেকে বের হয়ে গ্যাসভর্তি একটি সিলিন্ডার কিনে নিলাম। রিক্সা নিয়ে লাভকি। মজুত থাকলে কাজে আসবে। তাছাড়া সহকর্মীদের কথার সত্যতাও পেয়েছি। অনেক ব্যবসায়ীই বলছে গ্যাসের সংকট আছে।

এদিকে, নগরীর বান্দ রোড এলাকার হোটেল ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, ‘দোকান থেকে বলছে গ্যাসের সংকট দেখা দিয়েছে। এ মাসে গ্যাস আর নাও পেতে পারেন। যেহেতি আমাদের হোটেলে গ্যাসে রান্না হয় তাই আগাম ৪৫ কেজি’র দুটি সিলিন্ডার এনে রেখেছি। যেহেতু কোম্পানির লোকেরাই বলছে তাই বিশ্বাস না করে উপায় কি?

তবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার গ্যাস ব্যবসায়ী সোহেল বলেন, ‘সংকেটর তথ্য কিছুটা সঠিক। আমাদের যেপরিমাণ চাহিদা সে অনুযায়ী গ্যাস পাচ্ছি না। তবে বড় কোম্পানিগুলোর গ্যাসের সংকট নেই। আমাদের যে নিয়মিত কাস্টমার আছে তাদের মধ্যে অনেকেই এই বিষয়ে আমাকে ফোন করে খোঁজ নিয়েছেন। আমি সবাইকেই জানিয়েছি এটা বড় কোন সমস্যা নয়।

এ প্রসঙ্গে নগরীর শীতলাখোলার মোড় এলাকার মেসার্স বরকত ট্রেডার্সের মালিক লাফ্স গ্যাস বাংলাদেশে লিমিটেড এর বরিশাল জেলার ডিলার মো. রবিউল ইসলাম জুয়েল বলেন, ‘সপ্তাহখানেক ধরে আমাদের কোম্পানির গ্যাসের সংকট থাকার তথ্য সঠিক।

তবে এটা ততো বড় বিষয় না। সংকট মানে একেবারেই নেই, তেমনটা না। চাহিদা অনুযায়ী পাচ্ছি না। এটা শুধুমাত্র আমাদের কোম্পানিরই নয়, প্রায় সকল কোম্পানির গ্যাসেরই কিছুটা সংকট রয়েছে। তবে এই সংকট থাকবে না।

তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দরে গ্যাসের জাহাজ আসতে দেরী করছে। যে সময় আসার কথা সেই সময়ে বন্দরে এসে পৌঁছাতে না পারায় গ্যাসের কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। আর গ্যাসের চালান দেরীতে আসার নেপথ্যের কারণ ডলারের মূল্য বৃদ্ধি। কোম্পানি যেসময়ে এলসি করেছে সেই সময় যে মূল্য ছিলো, তার থেকে পরবর্তীতে মূল্য বেড়ে যাওয়ায় এই সমস্যাটার সৃষ্টি হয়েছে। তবে গ্যাসের মূল্য বৃদ্ধি বা অবৈধ মজুদের কোন তথ্য থাকলে সেটা ভিত্তিহীন। সরকার নির্ধারিত মূল্যেই এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে বলে জানান তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »