সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে ওএমএসের চাল বিক্রি শুরু
প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২২, ৭:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ওএমএসের চাল বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক ।। সারা দেশের সাথে একযোগ বরিশালেও খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। এসময়ে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাস জসীম উদ্দীন হায়দারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময়ে বিভাগীয় কমিশনার বলেন, সরকারের এই জনবান্ধন কর্মসূচির চাল ও আটা দেয়া হচ্ছে বরিশাল নগরীর ২১টি কেন্দ্রে এবং বিভাগে এই কেন্দ্র সংখ্যা ১৫৪ টি। যতদিন পর্যন্ত সরকার চাল সরবরাহ করবে ততদিন পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে। এরপরে বেলা সাড়ে ১১টায় নগরীর সার্কিট হাউজে সংবাদ সম্মেলন করে সার্বিক বিষয় তুলে ধরে জেলা প্রশাসন। জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এতে বিভাগীয় কমিশনারসহ খাদ্য দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই কর্মসূচির আওতায় ট্রাকে প্রতি জনে ৫ কেজি চাল ও দোকান থেকে ৫ কেজি করে চাল আর ৩ কেজি করে আটা দেয়া হচ্ছে যথাক্রমে ৩০ এবং ১৮ টাকা কেজি দরে। যাদের টিসিবি কার্ড আছে তাদের পাশাপাশি সাধারণ নাগরিকদের এই চাল ও আটা দেয়া হচ্ছে। অন্য লক্ষ করা গেছে কার্যক্রম উদ্বোধনের পর পরই চাল নেওয়ার জন্য সাধারন মানুষ ট্রাকের পিছনে র্দীঘ লাইন দিচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »