মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে করোনায় আক্রান্ত ও উপসর্গে ১৩ জনের মৃত্যু 
প্রকাশ: ২৯ জুলাই, ২০২১, ১২:৩৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে করোনায় আক্রান্ত ও উপসর্গে ১৩ জনের মৃত্যু 

বরিশাল খবর : বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ও উপসর্গে বুধবার (২৮ জুলাই) দুপুর ২টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়ে বিভাগের বরিশাল জেলায় ৩ জন, পিরোজপুর জেলায় ১ জন, এবং ঝালকাঠিতে ১ জন মৃত্যু বরণ করেছেন।

খুলনায় তিন হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু

আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে ৫ জন এবং উপসর্গ নিয়ে ৮ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। শেবাচিমের পরিচালকের কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

রংপুর বিভাগে করোনায় আরও ১৭ জনের মৃত্যু

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৪৪২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে ২০৬৫ জনের নমুনা পরীক্ষায় ৮৫৪ জন আক্রান্ত হয়েছে। যা শতকরা ৪১ দশমিক ৩৬ ভাগ। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৩১ হাজার ৪৬৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৪৬৫ জন।

এদিকে শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার সর্বশেষ মঙ্গলবারের রিপোর্টে ৬০ ভাগ। আগের দিনের রিপোর্টে ছিলো ৫০ ভাগ।

সিলেট বিভাগে করোনায় সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু 

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ১ হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৯০ জন করোনায় আক্রান্ত হয়ে এবং বাকিরা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »