সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট

মামুনুর রশীদ নোমানী :

কারিগরি শিক্ষায় শিক্ষিত ও কর্মক্ষেত্রে নারীর সুযোগ সৃষ্টি করতে বরিশালে প্রায় ৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। সংশ্লিস্ট সূত্র জানায়, নারী শিক্ষার বিকাশ, কারিগরি শিক্ষায় শিক্ষিত, কর্মক্ষেত্রে নারীর সুযোগ সৃষ্টি ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নগরীর আলেকান্দা সড়কে প্রায় ৩ একর জমির উপর নির্মাণ করা হচ্ছে বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। জিওবি’র অর্থ্যায়নে প্রায় ৭৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই ইনস্টিটিউটটি।

সূত্র আরো জানায়, ইনস্টিটিউটটিতে ৯টি বিভাগে শিক্ষার সুযোগ পাবে প্রায় ৪ শত ছাত্রী। তাই প্রায় ২’শ ছাত্রীর জন্য নির্মাণ করা হচ্ছে ৪ তলা ছাত্রী হোস্টেল। পাশাপাশি ৬ তলা একাডেমি ভবন, প্রশাসনিক ভবন, অডিটোরিয়ামসহ শ্রেণী কক্ষ।

এছাড়া প্রিন্সিপালের ২ তলা বাস ভবনসহ ৩০ জন শিক্ষক-কর্মকর্তার জন্য ৫ তলা ডরমেটরি ভবন নির্মিত হচ্ছে। এরমধ্যে প্রকল্পটির প্রায় ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটি আগামী ২০২৩ সালের মধ্যে কাজ শেষ হলে২০২৪ সাল নাগাত ভর্তি কার্যক্রম শুরু করা যাবে। এ বিষয়ে বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউট’র অধ্যক্ষ মোঃ রুহুল আমিন বলেন, তথ্যপ্রযুক্তির প্রসার এবং কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টি করতে নারীরা এখন ধীরে ধীরে কারিগরি শিক্ষার প্রতি আগ্রহী হয়ে উঠছে। পড়াশোনার খরচ কম হওয়ায় কিংবা দীর্ঘ বিরতির কারণেও অনেকে ভর্তি হচ্ছে কারিগরি শিক্ষায়। এ ব্যপারে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, নির্মাণাধীন স্থানটিতে কিছু গাছ ও অবৈধ স্থাপনার কারণে বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট-এর নির্মাণ কাজ কিছুটা বিলম্বিত হলেও বর্তমানে তা দ্রুত গতিতে চলছে। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে এ অঞ্চলের নারীরা কারিগরি শিক্ষায় শিক্ষিত ও বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মসংস্থানের সৃষ্টি হবে। এটি বরিশাল বিভাগের মধ্যে একটি অন্যতম প্রকল্প।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »