মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে কোস্টগার্ড বিসিজি স্টেশন নির্মাণ প্রকল্প সম্পন্ন
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২২, ৭:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে কোস্টগার্ড বিসিজি স্টেশন নির্মাণ প্রকল্প সম্পন্ন

দক্ষিণ জোন কোষ্টগার্ডকে আধুনিক ও শক্তিশালী করতে বরিশালে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে বিসিজি স্টেশন নির্মাণ প্রকল্প প্রায় সম্পন্ন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কীর্তনখোলা নদী সংলগ্ন দক্ষিণ জোন কোষ্টগার্ড প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে। জিওবি’র অর্থায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছেন বরিশাল গণপূর্ত বিভাগ। প্রাথমিক পর্যায়ে এ জমি অধিগ্রহণ করে বাউন্ডারী ওয়াল নির্মাণ বাবদ প্রায় ৩ কোটি ৯৮ লাখ টাকা। একইসাথে দক্ষিণ জোন কোষ্টগার্ড সদর দপ্তর ২য় তলা করিডোর, অফিস কক্ষ নির্মাণ প্রকল্প বাবদ প্রায় ৯৮ লাখ টাকা সর্বমোট প্রায় ৫ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে । যারমধ্যে প্রায় ৮০ ভাগ কাজ শেষ করা হয়েছে।
এবিষয়ে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাছান জানান, দক্ষিণ জোন কোষ্টগার্ড সদর দপ্তরের কাজটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রত্যাশী সংস্থার চাহিদা অনুযায়ী প্রকল্পটির পরিধি আরো বৃদ্ধি করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এ প্রসঙ্গে আলাপকালে বরিশাল দক্ষিণ জোন জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ সাহেদ সত্তার বলেন, বরিশাল দক্ষিণ জোন জোনাল স্টেশনটি বেশ কয়েক বছর পূর্বের দাবি ছিল। যা বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর সম্পন্ন করেছেন।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা, বনজ প্রাণি, মৎস্য সম্পদ রক্ষা, চোরাচালান বিরোধী অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান, উদ্ধার অভিযান, জলদস্যুতা অভিযান, জাটকা নিধন রোধ, মা ইলিশ রক্ষাসহ বিভিন্ন অভিযান কোষ্টগার্ড সদস্যরা নিরলস কাজ করে যাচ্ছে। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন জোনাল স্টেশনটি নির্মাণের মাধ্যমে দক্ষিণ জোন কোষ্টগার্ড সদস্যরা আরো আধুনিক ও শক্তিশালী হয়ে উঠবে বলে ্আমি মনে করি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »