শুক্রবার ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে খোকন সেরনিয়াবাতের পক্ষে গন জোয়ার : লড়তে হচ্ছে ঘরে বাইরে
প্রকাশ: ২৭ মে, ২০২৩, ৪:৩১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে খোকন সেরনিয়াবাতের পক্ষে গন জোয়ার : লড়তে হচ্ছে ঘরে বাইরে

২০১৩ সালে কেন শওকত হোসেন হিরন মেয়র পদে জয়ী হোননি তা বরিশালের সকলেরই জানা।বরিশাল নগরীর চেহারা পাল্টে দিয়েছিলেন হিরন। অথচ আওয়ামীলীগের একটি অংশের কুট কৌসলে হেরে যান তিনি।
২০১৮ তে মেয়র পদে জয়ী হোন সাদিক আব্দুল্লাহ। আমরাই গড়বো আগামীর বরিশাল এ শ্লোগান নিয়ে এসেছিলেন তিনি। জয়ের ৬ মাস পর বরিশালে শুরু হয় এক নায়কতন্ত্র। জিম্মী হয়ে পরে সাধারন মানুষ। বরিশাল নগরী হয় খানা খন্দকের একটি নগরী। দুঃশাষন, চাদাঁবাজি,দখল বানিজ্য,মটর সাইকেল মহড়া,হাটবাজার,বরিশাল ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল হলো। বরিশালের মানুষ ভয়তে বোবা হয়ে গেল।
গত ১৫ এপ্রিল বরিশাল সিটি মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পান খোকন সেরনিয়াবাত। এ ঘোষনা দেয়ার পর বরিশালের মানুষের মধ্য আনন্দ উল্লাস সৃষ্টি হয়।বর্তমানে খোকন সেরনিয়াবাতের পক্ষে গন জোয়ার সৃষ্টি হয়েছে।

খোকন সেরনিয়াবাতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দিন মোহন বলেন, আওয়ামী লীগ সভানেত্রীর নতুন সিদ্ধান্তে বরিশালে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। যারা এতদিন শহরটাকে কুক্ষিগত করে রেখেছিল, তাদের ভয় পায় মানুষ।

বরিশালের মানুষের ভয় কেটে গেছে খোকন সেরনিয়াবাত নৌকার মনোনয়ন পাওয়ায়।

সর্বস্তরের মানুষ খোকন সেরনিয়াবাতকে বরন করে নিয়েছেন। সাধারন মানুষের অভিমত আমরা খোকন সেরনিয়াবাতকে ভোট দিবো। মার্কা নয় ব্যক্তি পছন্দে খোকন এখন বরিশালে শীর্ষে রয়েছেন। দলমত নির্বিশেষে খোকনই এখন নগরবাসীর মেয়র প্রার্থী। তাদের অভিমত খোকন না হলে আবারো সেই দানবরা বরিশালে এসে লুটতরাজ, চাদাঁবাজী,মাদক বিক্রি,দখল বানিজ্য ও সাধারন মানুষকে জিম্মী করে ফেলবে।

গাজীপুর আর বরিশাল এক নয় :

গাজীপুরে নৌকার প্রার্থী আজমত উল্লাহ। বিদ্রোহী সাবেক মেয়র জাহাঙ্গীরের মাতা জায়েদা খাতুন। আজমত উল্লাহর টঙ্গী ছাড়া কোথাও পদচারনা ছিলনা। প্রার্থী মনোনয়নে ভুল ছিল আওয়ামীলীগের। গাজীপুর বাসীর পছন্দের প্রার্থী ছিল জাহাঙ্গীর। তার মনোনয়ন পত্র বাতিল হওয়া ও হেনস্থার কারনে ক্ষোভ সৃষ্টি হয় আজমতে ওপর গাজীপুরবাসীর। ক্ষোভের বহিঃপ্রকাশের কারনেই আজমত হেরে যায় জাহাঙ্গীরের মাতার কাছে।
তবে বরিশাল সম্পুর্ন বিপরীত। বরিশালে গত পাচঁ বছরে উন্নয়ন কর্মকান্ড থমকে যায়। সাদিকের হাত থেকে বাঁচার আকুতি ছিল দলমত নির্বিশেষে সকলের। খোকন সেরনিয়াবাতকে মনোনয়ন দেয়ার পর গনজোয়ার সৃষ্টি হয়েছে। বরিশালে যোগ্য প্রার্থী মনোনয়ন দেয়ার ফলে খোকন সেরনিয়াবাত বিপুল ভোটে জয়ী হবেন এমনটাই আশা করছেন সাধারন মানুষ।

২০১৮ সালে কে কত ভোট পেয়েছিল :

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাদিক আবদুল্লাহ ১ লাখ ৭ হাজার ৩শ’ ৫৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার পেয়েছিলেন ১৩ হাজার ১শ’ ৩৫ ভোট। এছাড়া মেয়র প্রার্থী ইসলামী আন্দোলনের মাওলানা ওবাইদুর রহমান মাহবুব ৬ হাজার ৪শ’ ২৩ ভোট, বাসদের ডা. মনিষা চক্রবর্তী ১ হাজার ৯শ’ ১৭ ভোট, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস ৬৯৬ ভোট, কমিউনিস্ট পার্টির অ্যাডভোকেট একে আজাদ ২শ’ ৪৪ এবং স্বতন্ত্র (জাপা বিদ্রোহী) প্রার্থী বশির আহম্মেদ ঝুনু পেয়েছেন ৮১ ভোট। তবে এ নির্বাচনে
আওয়ামী লীগ প্রার্থী বাদে প্রতিদ্বন্দ্বী অপর ৫ মেয়র প্রার্থী নানা অনিয়মের অভিযোগে ভোট বর্জন করে পুনরায় নির্বাচনের দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছিল। এখানে উল্লেখ্য ভোটের আগে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছিলেন জাপা বিদ্রোহী প্রার্থী বশির আহম্মেদ ঝুনু।

২০১৮ সালে মোট ২ লাখ ৪২ হাজার ১ শ’ ৬৬ জন ভোটারের মধ্যে ১ লাখ ২৯ হাজার ৮শ’ ৪৯জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বরিশাল সিটি কর্পোরেশনের চলতি সিটি নির্বাচনে নেই বিএনপির মেয়র প্রার্থী। নেই আওয়ামীলীগের কোন বিদ্রোহী প্রার্থী। বিগত দিনে উন্নয়ন বঞ্চিত বরিশালকে উন্নয়নের জন্য যোগ্য দক্ষ সৎ আদর্শবান মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের বিকল্প কোন প্রার্থী নেই।

মানুষের ভালোবাসা,যোগ্য প্রার্থী মনোনয়ন , সাদিক ও তার বাহিনীর অত্যাচার নিপিড়ন নির্যাতনের জবাব ,উন্নয়নের জন্য খোকন সেরনিয়াবাত মেয়র পদে বিজয়ী হবেন জানালেন ১৪ দলীয় জোটের শরিক জেপি নেতা বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন।
তিনি বলেন ,খোকন সেরনিয়াবাত বিজয়ী না হলে আমার বরিশাল নগরী একটি সন্ত্রাসীদের অভয়াশ্রম হবে। মানুষে বসবাস অযোগ্য হবে। বরিশালের মানুষ ভুল করবেনা।

ঘরে -বাইরে লড়াই খোকনের :

খোকন সেরনিয়াবাতের বড় ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ। ভাইপো সাদিক। পুত্র সাদিকের জন্য মনোনয়ন চেয়েছিলেন পিতা হাসানাত। সাদিক মনোনয়ন পায়নি। এক মাস নিরব ছিলেন হাসানাত। গৌরনদীতে ডাকলেন আওয়ামীলীগের বর্ধিত সভা। সভায় যাননি খোকন সেরনিয়াবাত। না যাওয়ার কারন অনেক। গেলে সব কুল হারাতেন খোকন সেরনিয়াবাত। বর্ধিত সভা? না নাম কাওয়াস্তে সভা এমন প্রশ্ন খোকন সমর্থকদের।
প্রতীক বরাদ্দের দিন কেন বর্ধিত সভা ঠিক করা হলো এমন প্রশ্ন অনেকেরই। আবার সাদিক ৩০ ওয়ার্ডে তার নিজস্ব কাউন্সিলর প্রার্থী দিয়েছে। এসব কাউন্সিলর প্রার্থীরা নৌকার বিপক্ষে কাজ করছে এমন অভিযোগ করছেন খোকন সমর্থকরা।
বিভিন্ন ওয়ার্ডে খোকন সমর্থক কাউন্সিলর প্রার্থীদের ওপর হামলা ও মারধর করছে সাদিকপন্থী কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকরা। নৌকা সমর্থকদের ওপর হামলার ঘটনায় সাদিকপন্থী রইস আহমেদ মান্নাসহ ১৩ জন কারাগারে। সব মিলিয়ে সাদিকপন্থীদের সমর্থন নেই নৌকার ওপর।

অপরদিকে জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, স্বতন্ত্র প্রার্থীদের অপপ্রচারের জবাব দিতে হচ্ছে খোকন সেরনিয়াবাতকে।
ঘরে বাইরে লড়াই করে দক্ষতা, যোগ্যতা, সততা ও উন্নয়নের বার্তা দিয়ে লুনা আব্দুল্লাহ ও খোকন সমর্থকরা দিন রাত কাজ করে যাচ্ছেন খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করার জন্য।

খোকনের পাল্লা ভারি হচ্ছে দিন দিন :

প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক দল,পেশাজীবী সংগঠন,সামাজিক ও মানবিক সংগঠন,ব্যক্তিবর্গ খোকন সেরনিয়াবাতের হাতে ফুল দিয়ে যোগদান করছেন। বরিশালে অল্প দিনে সকলের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছেন তিনি। প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন খোকন সেরনিয়াবাতের সহধর্মিণী লুনা আব্দুল্লাহও। পিছিয়ে নেই আওয়ামীলীগের বঞ্চিত নেতৃবৃন্দ। ইতিমধ্য সাদিকের হাতে লাঞ্চিত আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল নেতারা রয়েছেন খোকন সেরনিয়াবাতের সাথে।

খোকন সেরনিয়াবাতের কাছে
নগরবাসীর প্রত্যাশা :

বিগত পাচঁ বছরের অনিয়ম দুর্নীতিতের শ্বেতপত্র প্রকাশ ।জলাবদ্ধতার স্থায়ী সমাধান। মশা নিধনে কার্যকর পদক্ষেপ। সড়ক, ড্রেন পুনঃ নির্মান। সড়ক বাতি স্থাপন,পরিত্যক্ত দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান চালু করন। বিসিক ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সমস্যা সমাধান। চাদাঁবাজী বন্ধ । সিটি কর্পোরেশন থেকে অকারনে চাকরিচ্যুতদের পুনঃরায় পুনর্বহাল।নগর ভবনের আউটসোর্সিং কর্মকর্তা ও কর্মচারীদের অপসারন। খালগুলো খনন করা। বর্ধিত এলাকার উন্নয়ন দ্রুত করা। প্লানের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা। অতিরিক্ত করের বোঝা কমানো। পরিস্কার -পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা।

বরিশাল নিয়ে কি ভাবনা খোকনের :

আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, নগরীর প্রবীণ, ত্যাগী ও নির্যাতিত আওয়ামী লীগের নেতাকর্মীসহ পুরো নগরবাসীর দীর্ঘদিনের চাঁপা কস্ট, অনুভূতি এবং প্রত্যাশা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছেন।

তাই নেত্রী আমাকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা সর্বস্তরের নগরবাসীকে সাথে নিয়ে শতভাগ পূরণ করার চেষ্টা করবো। কারণ বরিশালের মানুষকে অনেক কিছু দেওয়ার আছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় দেশের মধ্যে সর্বপ্রথম বরিশালকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রথম কাজ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »