শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশ: ৩১ আগস্ট, ২০২২, ৫:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের মানববন্ধন

 নিজস্ব প্রতিবেদক ।। গত ১২ আগস্ট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সম্মেলনে ডা. দিপু মনি চার বছরের ডিপ্লোমা কোর্সকে ৩ বছর মেয়াদে রুপান্তরের অযৌক্তিক প্রস্তাবনার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতীকি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর দেড়টায় বরিশালের বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউেেট সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নগরের অশ্বীনি কুমার টাউন হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। চোখে কালো কাপড় বেধে আর হাতে ও গলায় শেকল বেঁধে মানববন্ধনে অংশ নেয় শিক্ষর্থীরা। এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা ইঞ্জিনিয়ার হতে এসেছি আমরা টেকনিশিয়ান হতে আসিনি। আপনারা দেখবেন দেশের উন্নয়ন ও মেগা প্রজেক্টের জন্য বিদেশ থেকে ইঞ্জিনিয়ার আনা হচ্ছে। এটা কেন হচ্ছে, সরকার আমাদের দেশের শিক্ষার্থীদের ওপর নজর দিচ্ছেনা সেকারনেই হচ্ছে। আমাদের দিকে নজর দিলে দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা দেশের উন্নয়নে ভুমিকা রাখতে পারবে। তাঁরা বলেন, শিক্ষা মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন আমরা তা প্রতাহার করছি। আমরা তিন বছর মেয়াদি কোর্স চাই না। আমরা সরকারের কাছে পলিটেকনিক ইনষ্টিটিউটের চার বছর মেয়াদী কোর্স চালু রাখার দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা যেন প্রকৃত শিক্ষা অর্জন করতে পারি সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্শন করছি। মানববন্ধনে বক্তব্য রাখেন, তৌফিক, রাব্বি, নাদিম, ইমন, সাদ্দাম, রায়হান, রাকিব, মিরাজ সহ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট, ডায়নামিক পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »