শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে ছাত্রদলের সমাবেশে হাতাহাতি : নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
প্রকাশ: ২ জানুয়ারি, ২০২৩, ৭:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ছাত্রদলের সমাবেশে হাতাহাতি : নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আয়োজিত সমাবেশে ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে নগরের সদর রোডের অশ্বিনীকুমার হলসংলগ্ন মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে জেলা ও মহানগর বিএনপি এবং ছাত্রদলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আজ দুপুর ১২টার দিকে মহানগরের কয়েকটি ওয়ার্ড ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে সমাবেশের সামনে অবস্থান নিতে চাইলে অন্যরা তাঁদের বাধা দেন। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে সমাবেশের মঞ্চ থেকে বিএনপি ও ছাত্রদলের নেতারা এসে পরিস্থিতি শান্ত করেন।
মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বলেন, সমাবেশের সামনে অবস্থান করা নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে একটু হাতাহাতির ঘটনা ঘটেছিল। তাৎক্ষণিকভাবে তা স্বাভাবিক করা হয়েছে। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান, সদস্যসচিব মীর জাহিদুল কবির, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

বিএনপির নেতারা বলেন, সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। এখন সেটা বুঝতে পেরে বিএনপিসহ বিরোধী দলগুলোকে দমনের অপচেষ্টা চালাচ্ছে। পুলিশ দিয়ে গুলি চালিয়ে হত্যা, গায়েবি মামলা, গ্রেপ্তার ও নির্যাতন চালাচ্ছে। কিন্তু এসব করে সরকারের শেষ রক্ষা হবে না। বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে। আন্দোলন দমন করতে দলের নেতাদের জেলে রেখে বিএনপিকে নেতৃত্বহীন করার অসৎ উদ্দেশে এসব করছে সরকার। কিন্তু বিএনপির একজন নেতাও বাইরে থাকলে সরকার পতনের আন্দোলন চলবে। এটা জনগণের আন্দোলন, তাই জনগণই এই আন্দোলনের নেতৃত্ব দেবে। এ জন্য ছাত্রদলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »