মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে জাপান প্রবাসী লেখক সাংবাদিক পি আর প্ল্যাসিডকে সংবর্ধনা
প্রকাশ: ৩০ মে, ২০২২, ৯:১৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে জাপান প্রবাসী লেখক সাংবাদিক পি আর প্ল্যাসিডকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : জাপান-প্রবাসী লেখক-সাংবাদিক,জাপানের প্রথম বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিবেকবার্তা,বিবেক পাবলিকেসন্সের চেয়ারম্যান পি আর প্ল্যাসিড কে বরিশালে সংবর্ধনা দেয়া হয়েছে।

ফ্রেন্ডস ফর লাইফ ও এফ এফ এল বিডি ফাউন্ডেশনের আয়োজনে সেলিব্রিশন পয়েন্টে ২৮ মে “২২ শনিবার বিকেলে এই সংবর্ধনা দেয়া হয়।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে পি আর প্ল্যাসিডসহ পাচঁজনকে সম্মাননা প্রদান করা হয়। যারা সম্মাননা পেলেন তারা হলেন,বিবেকবার্তা সম্পাদক পি আর প্ল্যাসিড,বিবেকবার্তার সাহিত্য সম্পাদক রিতা আক্তার,বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক লুৎফ এ আলম,বিশিষ্ট উদ্যোক্তা সানজিদা সালমা পলি ও বিবেক পাবলিকেসন্সের বাংলাদেশের সম্বন্নয়ক রিপন।

এফ এফ এল বিডি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মামুনুর রশীদ নোমানীর সভাপতিত্বে সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টি আই বি ও সনাকের সভাপতি প্রফেসর শাহ সাজেদা,দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক ,প্রকাশক ও সম্পাদক পরিষদের সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ,দৈনিক শাহনামা পত্রিকার সাহিত্য সম্পাদক অধ্যাপক লুৎফ এ আলম ও কবি হেনরী স্বপন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন,বিবেকবার্তার সম্পাদক এবং বিবেক পাবলিকেশনের প্রকাশক জাপান প্রবাসী এই লেখক-সাংবাদিক তিনি একজন সাহিত্যমনা মানুষ।

শিল্প – সাহিত্যের মাধ্যমে আমাদের সকলের মধ্যে আরো প্রসার ঘটুক এ জন্য কাজ করে যাচ্ছে বিবেক মিডিয়া ও পাবলিকেসন্স।

নতুন নতুন লেখক, পাঠক ও প্রকাশক তৈরির প্রয়াশে কাজ করার জন্য বক্তারা মি.প্লাসিডকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সাংবাদিক,কবি,সাহিত্যিক,শিক্ষার্থী,
উদ্যোক্তাসহ বিভিন্ন পেশার অর্ধশতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান শেষে শব্দ ব্যান্ডের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জনপ্রিয় শিল্পীবৃন্দ অংশ গ্রহন করেন।

উল্লেখ্য, পি আর প্ল্যাসিড ১৯৯১ সাল থেকে জাপানে স্থায়ী ভাবে বসবাস শুরু করলেও তিনি বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমন করেন বাংলাদেশী পাসপোর্ট নিয়ে। তিনি একজন দেশপ্রেমিক বাঙ্গালী হিসেবে জাপানে সর্বমহলে সমাদৃত হয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »