শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার ।।

বরিশাল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত একেএম জাহাঙ্গীর আলমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। এছাড়া সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে আইরিন রেজা ও ৪ নম্বর ওয়ার্ডে মুক্তি রানী দাস, ৮ নম্বর সাধারণ ওয়ার্ডে পিয়ারা বেগম (আগৈলঝাড়া), ৯ নম্বর ওয়ার্ডে (গৌরনদী) এইচএম হারুন অর রশীদ এবং ১০ নম্বর ওয়ার্ডে (উজিরপুর) অশোক কুমার হাওলাদারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত ঘোষণা করেন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে ৭টি সাধারণ ওয়ার্ডে ২৪ জন এবং ২টি সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বি ৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের প্রারম্ভে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বেসরকারীভাবে নির্বাচিত ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। নির্বাচিতদের সরকারী বিধি মেনে জনকল্যানে কাজ করার নির্দেশনা দেন রিটার্নিং কর্মকর্তা। অবশিষ্ট সদস্য পদে আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠু-সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে অনুষ্ঠানে জানান তিনি। পরে ২৪ জন সাধারন সদস্য ও ৯জন সংরক্ষিত প্রতিদ্বন্ধি প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। চেয়ারম্যান ছাড়াও ৩ জন সাধারণ ও ২ জন সংরক্ষিত সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা হওয়ায় এবার ভোট হবে ২টি সংরক্ষিত ও ৭টি সাধারণ সদস্য পদে। ৭ উপজেলার ৭ কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ২শ ৮৭ জন ভোটার। এদিকে নির্বাচিত ঘোষনার পর এক প্রতিক্রিয়ায় বরিশাল জেলা পরিষদের আলো ঘরে ঘরে ছড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন নব নির্বাচিত চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আলম। জেলা পরিষদকে দুর্নীতি মুক্ত করে সত্যিকারের সেবামূলক প্রতিষ্ঠানে পরিনত করার চেস্টা করবেন বলে জানান। জেলা পরিষদের ‘দুর্নাম’ মীরগঞ্জ খেয়াঘাটে যাত্রী হয়রানী ও নিগৃহের বিরুদ্ধেও কঠোর ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »