সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত, জনজীবন বিপর্যস্ত
প্রকাশ: ১৫ আগস্ট, ২০২২, ১:১৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত, জনজীবন বিপর্যস্ত

টানা বৃষ্টি ও নদীর জোয়ারে দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। কোথাও কোথাও আড়াই থেকে চার ফুট পর্যন্ত পানি উঠেছে। ব্যহত হচ্ছে স্বাভাবিক চলাফেরা। তীররক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে যেতে পারে বলে আতঙ্কে রয়েছেন নদী পার্শ্ববর্তী এলাকার মানুষেরা।

টানা বৃষ্টি ও নদীতে অস্বাভাবিক জোয়ারের কারণে বরিশাল নগরীর অধিকাংশ এলাকায় রাস্তা-ঘাটে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ড্রেন থেকে ওঠা নোংরা পানিতে প্লাবিত হয়েছে। ফলে দুর্ভোগে দিন কাটাচ্ছেন নগরবাসী।

টানা ৫ দিন ধরে দক্ষিণাঞ্চলের প্রায় সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার (১৪ আগস্ট) মেঘনা নদী পাড়ি দিতে গিয়ে বেলা ১২টার দিকে উলানিয়া লঞ্চঘাট সংলগ্নে ৩২০ টন পাথরসহ একটি বাল্কহেড উল্টে ডুবে গেছে। তবে বাল্কহেডটিতে থাকা ৪ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রোববার (১৪ আগস্ট) সকাল থেকেই বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো মুষলধারে আবার কখনো মাঝারি ও হালকা বৃষ্টি হচ্ছে এ অঞ্চলে। সেই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রসহ আরও বৃষ্টিপাত হওয়ারও শঙ্কা রয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহফুজার রহমান জানান, রোববার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫৭.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাতাসের গতিবেগ ৮-১০ নটিক্যাল মাইল। বৈরি আবহাওয়ার কারণে বরিশাল অঞ্চলের নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত আর পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

এছাড়া বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি এবং এসব জায়গার অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টি ও পূর্ণিমার প্রভাবে দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বিশেষ করে রোববার বেলা সাড়ে ১২টার দিকে বিষখালী নদীর পাথরঘাটা স্টেশনে গতকালের (শনিবার) তুলনায় ২৫ সেন্টিমিটার পানি বেড়েছে। আর শনিবারে পাথরঘাটার বিষখালী নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »