সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে টাকা চুরির অভিযোগে গৃহকর্মীকে কুপিয়ে জখম
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৪০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে টাকা চুরির অভিযোগে গৃহকর্মীকে কুপিয়ে জখম

বরিশালে টাকা চুরির অভিযোগে গৃহকর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে এক মুদি ব্যবসায়ী ও তার স্ত্রীর বিরুদ্ধে। খবর পেয়ে ভুক্তভোগীর ভাই তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন, মুদি ব্যবসায়ী শফিকুল ইসলাম ও তার স্ত্রী তন্নি আক্তার। তারা ওই এলাকার এলাকার ছায়াবিথী ভবনে ভাড়া থাকেন।

হাসপাতালে চিকিৎসাধীন গৃহকর্মী বলেন, আমি প্রতিদিন সকালে ওই বাসায় কাজ করতে যাই। শনিবার সকালে কাজ শেষে বাসায় ফেরার সময় ড্রয়ারে রাখা টাকা চুরি করেছি বলে আমাকে ধরে। আমি অস্বীকার করায় দুইজনে মিলে আমাকে চড় মারে, জুতা দিয়ে পেটায়। রান্নাঘরে গেলে সেখানে থাকা বটি দিয়ে শফিকুল আমার মাথায় কোপ দেয়। খবর পেয়ে ভাই এসে আমাকে হাসপাতালে ভর্তি করে।

এদিকে, শফিকুলের ভাই জহির উদ্দিন লিটু দাবি করেছেন, তার ভাইয়ের ড্রয়ার থেকে সাড়ে ১৪ হাজার টাকা চুরি হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও মোবাইলফোনে ধারণ করা আছে। সেখানে দেখা গেছে, ড্রয়ার থেকে জেসমিন টাকা নিচ্ছেন। এজন্য জেসমিনের কাছ থেকে ওই টাকা ফেরত চাওয়া হয়। কিন্তু জেসমিন স্বীকার করেননি। এসময় রেগে শফিকুল ও তন্নি তাকে চড়-থাপ্পড় মারেন। এর পরপরই জেসমিনের ভাই রাসেল এসে তাদের জেলে দেবেন বলে হুমকি দেন। রাসেল রান্নাঘর থেকে বটি এনে বোনের মাথায় কোপ দিয়ে বিষয়টি ঘোলাটে করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »