শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে তিন চাকার যানবাহন বন্ধের ঘোষণা
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২২, ১২:৩৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে তিন চাকার যানবাহন বন্ধের ঘোষণা

বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বরিশালে ৪ ও ৫ নভেম্বর ৪৮ ঘণ্টার বাস ধর্মঘট আহ্বানের পর এবার একই সময়ে তিন চাকার যানবাহন চলাচলেও ধর্মঘট আহ্বান করা হয়েছে। বাস মালিকদের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে এই ধর্মঘট ডেকেছে বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন।তিন চাকার যানবাহন মালিক ও চালকদের কাছে পাঠানো এক জরুরি নোটিশে বলা হয়েছে, তেলের দাম বৃদ্ধির পর তিন চাকার যানের ভাড়ার চার্ট প্রদান ও সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদানের দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর ডিজেল, সিএনজি, ব্যাটারিচালিত সব ধরনের তিন চাকার যান চলাচল বন্ধ থাকবে।   রোববার রাত ৯টায় সংগঠনের সভাপতি কামাল হোসেন লিটন মোল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। 

এর আগে গত মঙ্গলবার মহাসড়কে তিন চাকার অবৈধ যান ও ভাড়ায়চালিত মোটরসাইকেল বন্ধের দাবিতে আগামী ৪–৫ নভেম্বর বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বাসমালিকদের সংগঠন বরিশাল বাস মালিক গ্রুপ।

আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ ঠেকাতে এই ধর্মঘট ডাকা হয়েছে বলে অভিযোগ করেছে বরিশাল মহানগর বিএনপি। বিএনপির দাবি, বিএনপির বিভাগীয় গণসমাবেশে বড় জমায়েত ঠেকাতে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরের ধারাবাহিকতায় সরকারি দলের ইন্ধনে এই অপকৌশল নেওয়া হয়েছে।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির রোববার রাত ১০টায় বলেন, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা এবং রংপুরেও এমন করা হয়েছিল। কিন্তু জনগণকে ঠেকানো যায়নি। বাধভাঙা জোয়ারের মতো মানুষ পায়ে হেঁটে, যে যেভাবে পেরেছে সমাবেশে হাজির হয়েছে। ৫ নভেম্বর বরিশাল জনসমুদ্রে পরিণত হবে।

বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন মোল্লা বিএনপির এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা বাস মালিক-শ্রমিকদের দ্বারা প্রতিনিয়ত নির্যাতন, হয়রানির শিকার। এই দাবিতে অনেক আগে থেকেই আমরা আন্দোলন করে আসছি। বিএনপির সমাবেশের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »