বরিশালে দুই মানবপাচারকারীকে কারাদণ্ড
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে দুই মানবপাচারকারীকে কারাদণ্ড

বরিশাল নগরী থেকে এক শিশু ও কিশোরীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে দুজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। সোমবার জেলা মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল হোসেন এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ড রসুলপুর কলোনির বাসিন্দা মেহেদি হাসান কালুর স্ত্রী মুক্তা বেগম (৪২) ও যশোর কেশবপুর উপজেলার বেগমপুর গ্রামের মৃত ইয়াসিন গাজীর ছেলে সাজ্জাদ হোসেন ওরফে সাদ্দাম (৪৫)।

ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কায়উম খান কায়ছার বলেন, দুইজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছি। তাই দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুইজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় খালাস দেওয়া হয়েছে।

দণ্ডিতরা রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন। রায়ে দুই দণ্ডিত আসামির কাছ থেকে আদায় করা জরিমানার টাকা ভুক্তভোগীদের দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। জরিমানার টাকা পরিশোধ না করলে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।

বেঞ্চ সহকারী মোহাম্মদ তুহিন মোল্লা মামলার বরাতে জানান, নগরীর রসুলপুর কলোনির বাসিন্দা বাদীর ১৫ বছরের মেয়ে ও প্রতিবেশীর ১১ বছর বয়সী মেয়েকে ২০১৮ সালের ৫ মে ফুসলিয়ে নিয়ে যায় দণ্ডপ্রাপ্তরা। পরে দুইজনকে ভারতে পাচারের চেষ্টাকালে সাতক্ষীরার গোয়ালখালী বিজিবির সদস্যরা ১১ বছর বয়সি মেয়েকে উদ্ধার করে। কিন্তু ভারতের তামিলনাড়ুতে ১৫ বছর বয়সি মেয়েকে পাচার করে দণ্ডপ্রাপ্তরা।

এ ঘটনায় ১৫ বছর বয়সী কিশোরীর মা বাদী হয়ে ২০১৮ সালের ২৬ মে আটজন নামধারী ও অজ্ঞাত দুইজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলার ৬ মাস পর ১৫ বছর বয়সী কিশোরী পালিয়ে খুলনা বিজিবি ক্যাম্পে এসে আশ্রয় নেয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী দণ্ডিত দুইজনসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। তারা আদালতে অভিযোগ স্বীকার করে জবানবন্দি দেয়।

২০২০ সালের ১৯ জানুয়ারি কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম মৃধা চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক আটজনের সাক্ষ্য নিয়ে এ রায় দিয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »