মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে ‘নিখোঁজ’ ছাত্রদল নেতা হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২২, ৪:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ‘নিখোঁজ’ ছাত্রদল নেতা হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

বরিশাল :

বরিশাল নগরী থেকে রহস্যজনকভাবে নিখোঁজের ২৪ ঘণ্টা পর ছাত্রদল নেতা ফোরকান হোসেন ইরানকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার রাত ৮টার দিকে জেলার উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের একটি মসজিদের অদূরে জঙ্গল থেকে তাকে উদ্ধার করে গ্রামের লোকজন। তবে তার নিখোঁজ হওয়ার বিষয়টি সাজানো ছিল বলে দাবি করেছে পুলিশ।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ছাত্রদল নেতাকে উদ্ধারের খবরের সত্যতা নিশ্চিত করে জানান, তারা ৯৯৯-এর মাধ্যমে নারায়ণপুর গ্রামের জঙ্গলে ইরানকে উদ্ধারের খবর পান। রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। তার স্বজনদের খবর দেওয়া হয়। পরে রাত ১২টার দিকে ইরানকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গত শনিবার রাত ৮টার দিকে নগরের গোঁড়াচাদ দাস সড়ক থেকে একটি সাদা মাইক্রোবাসে ইরানকে কে বা কারা তুলে নেয় বলে তার স্বজনরা অভিযোগ করেন। এই ঘটনায় গতকাল ঢাকায় বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ইরানকে তুলে নিয়ে গেছে। তাকে ফেরত দেওয়ারও দাবি জানান তিনি।

ইরান বরিশাল জেলা ছাত্রদলের ১ নম্বর সহ-সাধারণ সম্পাদক। তিনি উজিরপুর উপজেলার ধামুরা এলাকার চাঁন সরদারের ছেলে। নগরের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ভিলেজের বিবিএ’র শিক্ষার্থী ইরান গোঁড়াচাঁদ দাস সড়কে ভাড়া বাসায় থাকতেন।

নারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. মন্টু সাংবাদিকদের জানান, গতকাল রাত ৮টার দিকে পথচারীরা জঙ্গলের মধ্যে বাঁচাও-বাঁচাও চিৎকার শুনতে পান। তারা টর্চের আলো ফেলে শিকল দিয়ে হাত-পা বাঁধা, গলায় গেঞ্জি পেঁচানো এবং শুধু আন্ডার গার্মেন্টস পরা অবস্থায় এক যুবককে উদ্ধার করেন। তবে তার শরীরে আঘাতের কোনো চিহৃ দেখা যায়নি। পরে গ্রামের লোকজন বিষয়টি ৯৯৯-এ জানান।

উদ্ধর হওয়া ইরানের বরাতে মন্টু বলেন, অজ্ঞান অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে। গলায় পেঁচানো গেঞ্জি দিয়ে তার মুখ বাঁধা ছিলো। জ্ঞান ফিরলে নড়াচড়া করে গেঞ্জি মুখ থেকে সরে গেলে তিনি চিৎকার করেন।

মন্টু আরও জানান, সন্ধ্যার পর দুটি সাদা রংয়ের মাইক্রোবাস গ্রামে ঢুকতে দেখেছেন। তাদের ধারণা ওই মাইক্রোবাসে করে তাকে এনে ফেলে রাখা হয়।

এদিকে ইরানকে মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগ জানিয়ে শনিবার রাত ১০টার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছিলেন তার চাচাত ভাই রাব্বী। ইরান ও রাব্বী গোঁড়াচাঁদ দাস সড়কে একই বাসায় থাকেন। ঘটনার সময় ইরানের সঙ্গেই ছিলেন বলে দাবি করেছেন রাব্বী।

অভিযোগের তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান জানান, শনিবার রাত ৮টার দিকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে অভিযোগের সত্যতা পাননি। বরং বিকেল ৪টার দিকের ফুটেজে দেখা গেছে, ইরান ও রাব্বী একটি ইজিবাইক থেকে নেমে দুজন দুই দিকে চলে গেছেন।

তিনি আরও জানান, রাব্বী কথিত অপহরণের ঘটনাটি ইরানের পরিবারকে না জানিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানকে জানান এবং তার পরমর্শে থানায় অভিযোগ দেন।

ছাত্রদল সাধারণ সম্পাদক কামরুল জানান, রাব্বী মোবাইল ফোনে তাকে জানানোর পর তিনি বিষয়টি পুলিশকে জানাতে বলেন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সগীর হোসেন জানান, ছাত্রদল নেতা ইরানের চাচাত ভাই রাব্বীকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের পর সাজানো ঘটনা ফাঁস হয়ে যায়। তারপর তারা উদ্ধার নাটক সাজিয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায়ও ইরানের মুঠোফোন বন্ধ থাকায় এসব বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »