সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে পাম্প বন্ধের অভিযোগ, তেলের জন্য বিক্ষোভ
প্রকাশ: ৬ আগস্ট, ২০২২, ১:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে  পাম্প বন্ধের অভিযোগ, তেলের জন্য বিক্ষোভ

শুক্রবার রাত ১২টার পর থেকে জ্বালানি তেলে দামবৃদ্ধির খবরে বরিশালে রাত ১০টার পর থেকে তেলের পাম্প বন্ধের অভিযোগ উঠেছে।

মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আরোহী জ্বালানি তেলের ক্রেতারা জানান, জেলার সুরভী তেল পাম্পসহ সবগু‌লো পা‌ম্পে রাত সা‌ড়ে ১০টার দিকে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়। পরে বিক্ষোভের মুখে পড়ে ১১টার দিকে তেল বিক্রি চালু করে ফের সাড়ে ১১টার দিকে বিক্রি বন্ধ করে দেয় তারা।

মিজানুর রহমান নামের এক ক্রেতার অভিযোগ, কাশিপুরস্হ সুরভী তেল পাম্পে রাত সাড়ে ১০টায় এবকার এবং রাত সাড়ে ১১টায় আরেকবার তেল বিক্রি বন্ধ রাখা হয়। তারা রাত ১২টার পর বর্ধিত দামে তেল বিক্রি শুরু করেন।

তবে অভিযোগ অস্বীকার করে সুরভী পাম্পের পরিচালক রেজিন উল কবীর বলেন, সাড়ে ১০টার পর পাম্প বন্ধ করা হয়নি। তবে জ্বালানি তেলের দামবৃদ্ধির খবরে শত শত মোটরসাইকেল ও যানবাহন মালিক তেলের জন্য পাম্পে আসলে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। সবাই পুরনো দামে বাড়তি তেল নিতে চাইলে আমরা দিতে না পারায় ক্রেতারা হৈ চৈ শুরু করেন। তখন কিছু সময় বিক্রি বন্ধ ছিল।

তিনি বলেন, রাত ১২টা থেকে নতুন দামে জ্বালানি তেল বিক্রি শুরু করছেন তারা।

এদিকে জ্বালানি তে‌লের মূল্য বৃ‌দ্ধির খব‌রে ব‌রিশা‌লের ফি‌লিং স্টেশ‌নগু‌লো‌তে রাত সাড়ে ১০টা থকে প্রচুর যানবাহ‌নের ভিড় হ‌য়। নগরীর নতুন বাজারের ইসরাইল তালুকদার ফি‌লিং স্টেশন ও ভূঁইঞা ফি‌লিং স্টেশ‌নে যানবাহ‌নের ব্যাপক চাপ সৃ‌ষ্টি হয় রাত সা‌ড়ে ১০টার পর। এ‌তে বিএম ক‌লেজ রোড এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হয়। এর ম‌ধ্যে ভূঁইঞা ফি‌লিং স্টেশন তেল বি‌ক্রি বন্ধ ক‌রে দি‌লে মোটরসাই‌কেল চালকরা বি‌ক্ষোভ শুরু ক‌রেন। একপর্যা‌য়ে তেল বি‌ক্রি শুরু ক‌রে কতৃপক্ষ। এছাড়া রুপাতলীর ডোস্ট ফি‌লিং স্টেশ‌নে যানবাহ‌নের চা‌পের কার‌ণে ব‌রিশাল কুয়াকাটা সড়কেও যানজট হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »