শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে পালকীয় পরিষদের ছয় সদস্যর পদত্যাগ
প্রকাশ: ৯ আগস্ট, ২০২২, ১২:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে পালকীয় পরিষদের ছয় সদস্যর পদত্যাগ

বিশেষ প্রতিনিধি : বরিশাল ডাইওসিসের নব নির্বাচিত বিশপীয় অভিষেক অনুষ্ঠানের জন্য পকেট কমিটি গঠনের জেরে বরিশাল কাথলিক চার্চের পালকীয় পরিষদ থেকে খ্রিস্টভক্তদের নির্বাচিত ছয় সদস্য পদত্যাগ করেছেন। গত রবিবার পরিষদের সম্পাদক- জন পিন্টু দাস ও পরিষদ সদস্য-শান্তি রায়, মার্গারীতা গনসালভেস, এরিক অসিম বালা, মিনু মণ্ডল স্বাক্ষরিত একটি পদত্যাগ পত্র বরিশাল সেন্ট পিটার্স কাথলিক চার্চের পুরোহিত পালকীয় পরিষদের সভাপতির কাছে হস্তান্তর করেছেন। পদত্যাগ পত্রের সারমর্ম অনুযায়ি-বরিশাল ডাইওসিস দীর্ঘদিন বিশপ শূন্য থাকায় ২১ জুন পোপ নির্বাচিত রাজশাহি ডাইওসিসের ফাদার ইম্মানুয়েল কানন রোজারিওকে নতুন বিশপ মনোনিত করা হয়। এজন্য তাঁকে বরণ করতে আগামী ১৮-১৯ আগস্ট বরিশালে একটি আভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেই অনুষ্ঠান বাস্তবায়নের জন্য আয়োজক কমিটিসহ কোনও কমিটিতেই বরিশাল চার্চের পালকীয় পরিষদের কোনও সদস্যকেই আভিষেক কমিটির কোন পদে রাখা হয়নি। এমোন কি, পরিষদকে আগেভাগে এ বিষয়ে কিছুই আবহিত করা হয়নি। ফলে এই পরিষদের সদস্যদের কাছে এ আচরণ অত্যান্ত অপমান ও লজ্জাজনক মনে হয়েছে বলে, উল্লেখ করে একযোগে সকলে গণপদত্যাগ করেছেন। তবে, পদত্যাগকারী কেউ কেউ (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেছেন, বিশপ আভিষেক অনুষ্ঠান আয়োজনের একটি বিশাল বাজেট রয়েছে। আর চার্চের বর্তমান পুরোহিতের সম্পর্কেও অনেক নেতিবাচক বদনাম আছে। ফলে কমিটি গঠনে সে তার গ্লাসবন্ধু চামচা-চাটুকারদেরই বেশি প্রাধান্য দিয়েছেন। অপরদিকে বিতর্কিত আভিষেক অনুষ্ঠান কমিটি ঘোষণার পর চার্চের পালকীয় পরিষদের মধ্যে বিরূপ মনোভাব তৈরি হলে, সাতাশ জুলাই পরিষদের সভাপতি তড়িঘড়ি করে একটি মিটিংয়ের আয়োজন করে, সদস্যদের তিনি বলেন, ‘কমিটি গঠনে তার কোন হাত ছিলনা। পৈরিতিক প্রশাসক লরেন্স সুব্রত হাওলাদার তার একক ক্ষমতা ও সিদ্ধান্ত বলে, তাকে যে কমিটির রূপরেখা দিয়েছেন। তাদেরকে নিয়েই তিনি অভিষেক বাস্তবায়নে কাজ করেছেন।’ এই বিষয় পালকীয় পরিষদের সভাপতি লাজারুস গোমেজের সাথে মোবাইলে কথা বলতে চাইলে তিনি বলেছেন, সে বরিশালের বাইরে আছেন। এখন সে কথা বলবেন না। পরে তার অফিসে এসে কথা বলতে বলেছেন। অবশ্য এরই মধ্যে কেউ কেউ পদত্যাগ পত্রের কপি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তেমনি এক পোস্টে– কমানুয়েলস পালমা তার মন্তব্যে লিখেছেন, “প্যারিস কাউন্সিল ধর্ম ব্যবসায়ীদের দালাল শ্রেণী, এমনটা নয়, জি হুজুর বা চাটুকারী দলের নয়। বাজেট করেন, ওডিট ফাঁস করেন। মিটিং সিটিং, অনুষ্ঠান আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। কৃপা ও আর্শীবাদ নিয়ে ঘরে ফিরেন। রাজতন্ত্রের রাজার হুমুকে, রাজত্ব কায়েম হয়। তাই হবে’’… আর গোমেজ উভান হেভেন লিখেছেন, “আমি যতোদূর জানি /এ যাবত দেখে এসেছি, পালকীয় পরিষদে যারা মনোনীত হয়, তারা একদিকে হয় পাল পুরোহিতের চামচা অন্যদিকে হয় হুকুমের গোলাম। হঠাৎ করে ঐ চামচারা পদত্যাগ কেন করলো। ভাগে কি কম পড়েছে নাকি? ইদানিং দেখা যাচ্ছে প্রায় সব প্যারিসের পাল পুরোহিতগণ নব্য অত্যাচারী রাজা হিসেবে আবির্ভূত হচ্ছে। যা মণ্ডলীর জন্য খুবই দুঃখজনক।”…আর কাথলিক ডাইওসিসের বিশপ মনোনয়ন নিয়ে ইতোমধ্যে ফেসবুকে তুমুল বিতর্কিত মন্তব্য করেছিলেন– কানু গমেজ লাজারুস। তিনি কার্ডিনালকে উদ্দেশ্য করে লিখেছিলেন,“আপনার সুনামের অতিরিক্ত পাড়ি জমিয়েছেন। এখন থামবার পালা। কথাটা স্মরণে রাখবেন। বরিশালে যদি ডাওসিসান পুরোহিত বিশপ না হয়। তবে আমি দেখব, আপনার অবসরপ্রাপ্ত বিশপ থিওটনিয়াস এবং আর্চবিশপ সুব্রত হাওলাদারের কত ক্ষমতা। বরিশাল ডাওসিসে কোনও হলিক্রুশ পুরোহিতকে বিশপ পদে যদি অভিষিক্ত করা হয়, তবে কোন পুলিশ বেষ্টনি ও প্রিয় কার্ডিনাল আপনাকে সফলতা দেবেনা। আমরা ১৪-জন ডাওসিসান পুরোহিত রুখে দাড়ালাম। আমরা দেখতে চাই আপনাদের এই তিন ব্যাক্তির ভাটিকানে কত ক্ষমতা এবং ভাটিকানে আমাদের কত ক্ষমতা।”… এরইমধ্যে পদত্যাগের অনাকাঙ্খিত ঘটনা এবং কানু লাজারুস গংদের অসহযোগিতায় আসন্ন অভিষেক অনুষ্ঠানটির জৌলুস হারানোর আশংকায়–নবগ্রাম খ্রিস্টান পাড়া, কাশিপুর ও মতাশা খ্রিস্টান কলোনি, সাগরদি ও কাউনিয়াসহ বরিশালের সকল খ্রিস্টীয় ওয়ার্ড কমিটির নেতা ও খ্রিস্টভক্তদের নেতাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »